26.7 C
Dhaka
০৭/০৩/২০২৬, ৯:০২ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

ট্রল ইস্যুতে সরব অপু বিশ্বাস, শাকিবকে দিলেন সম্মান

বর্তমান সময়ের আলোচিত নানা ইস্যুতে নিজের অবস্থান পরিষ্কার করলেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। সম্প্রতি এক অনুষ্ঠানে গণমাধ্যমের মুখোমুখি হয়ে ট্রল সংস্কৃতি, সিনিয়র শিল্পীদের প্রতি সম্মান এবং শোরুম উদ্বোধনে অংশ নেওয়া নিয়ে খোলামেলা কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

শাকিব খানের প্রসঙ্গ উঠতেই অপু বিশ্বাস স্পষ্টভাবে জানান, এ ধরনের তুলনা বা প্রশ্ন তোলাটাই ঠিক নয়। তার ভাষায়, “উনি আমাদের অনেক বড় মাপের একজন অভিনেতা। উনাকে সম্মান করা উচিত। উনার অবস্থান অনেক উঁচুতে। আমি বলব, চলচ্চিত্র এগিয়ে যাচ্ছে-এটাই সবচেয়ে ইতিবাচক দিক।”

সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রল হওয়া প্রসঙ্গে অপু বলেন, পরিচিত মুখদের নিয়েই সাধারণত বেশি ট্রল তৈরি হয়। “দেশের বড় বড় ব্যক্তিত্বদের নিয়েও ট্রল হয়। যাদের মুখ বেশি পরিচিত, তাদের নিয়ে কনটেন্ট বানালে সেটা দ্রুত ছড়িয়ে পড়ে। ভাইরাল হওয়ার জন্যই অনেক সময় আমাকে নিয়েও এমন করা হয়।”- মন্তব্য তার।

নিজের ব্যক্তিত্ব নিয়ে অপু বিশ্বাসের দাবি, তিনি বরাবরই খোলামেলা ও সরল। “মিথ্যা বলতে জানি না। যখন যা মনে হয়, সেটাই বলি। দর্শকরাও জানেন অপু বিশ্বাস অনেক সহজ-সরল মানুষ।”- যোগ করেন তিনি।

পড়ুন: বিবিসির প্রতিবেদন: জেন জির হাতে স্বৈরাচার পতন, নির্বাচনের দৌড়ে এগিয়ে পুরোনো শক্তিরাই

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন