১০/০২/২০২৬, ৬:২৫ পূর্বাহ্ণ
18 C
Dhaka
১০/০২/২০২৬, ৬:২৫ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

ময়মনসিংহে ট্রাক-সিএনজির সংঘর্ষে একই পরিবারের চারজন নিহত

ময়মনসিংহের গাছতলা বাজারে বালুবোঝাই ড্রাম ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৪জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক যাত্রী।

বিজ্ঞাপন

আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল পৌনে আটটায় ময়মনসিংহ-নেত্রকোনা সড়কের তারাকান্দা গাছতলা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-আব্দুর রশিদ (৬০), তার স্ত্রী বকুল বেগম (৫৫), আব্দুর রাশিদ শ্যালক বিদ্দা মিয়া (৪২) ও বিদ্দা মিয়ার পুত্রবধু লাবনী আক্তার (১৮)।

শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশের ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী এই বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ত্রকোণা থেকে বালুবাহী একটি ট্রাক ময়মনসিংহ যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে যাত্রীবাহী একটি সিএনজিচালিত অটোরিকশা নেত্রকোণা যাওয়ার পথে ঘটনাস্থলে দুইযানের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। 

আহত তিনজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে আরও দুইজনের মৃত্যু হয়।

এনএ/

আরও পড়ুন: ব্রাজিলে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩৮

দেখুন: সিরাজগঞ্জে সড়কে মা – মেয়ে নিহত, মেহেরপুরেও ১ প্রাণহানি

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন