রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে একদিনেই এক হাজার ৪৬০টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমানের সই করা বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
ডিএমপির ট্রাফিক সূত্র জানায়, ট্রাফিক-রমনা বিভাগে মঙ্গলবার ৯২ টি, ট্রাফিক- লালবাগ বিভাগে ৯০টি, ট্রাফিক-মতিঝিল বিভাগে ৭৯টি, ট্রাফিক-ওয়ারী বিভাগে মোট ২৩৫ টি মামলা হয়েছে।
অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৪২টি, ট্রাফিক-মিরপুর বিভাগে ৩৮২টি, ট্রাফিক-উত্তরা বিভাগে ২৮৯টি, ট্রাফিক-গুলশান বিভাগে ১৫১টি মামলা হয়েছে।
এছাড়াও অভিযান পরিচালনার সময় মোট ২৭৫টি গাড়িকে ডাম্পিং এবং ১৮০টি গাড়িকে রেকার করা হয়েছে।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশের একাধিক সূত্র।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

