33.5 C
Dhaka
০৫/০৩/২০২৬, ১৭:০৩ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৩৩৮ মামলা

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১ হাজার ৩৩৮টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। বুধবার (৪ মার্চ) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।

এর মধ্যে ট্রাফিক–রমনা বিভাগে ২টি বাস, ১৫টি সিএনজি ও ৩৮টি মোটরসাইকেলসহ মোট ১০১টি মামলা করা হয়েছে। ট্রাফিক–লালবাগ বিভাগে ৭টি বাস, ১০টি ট্রাক, ৩টি কাভার্ডভ্যান, ৬টি সিএনজি ও ৪৫টি মোটরসাইকেলসহ মোট ৮৮টি মামলা করা হয়। ট্রাফিক–মতিঝিল বিভাগে ১০টি বাস, ৩টি ট্রাক, ৪টি কাভার্ডভ্যান, ১৪টি সিএনজি ও ৫৫টি মোটরসাইকেলসহ মোট ১০৬টি মামলা করা হয়েছে।

এ ছাড়া ট্রাফিক–ওয়ারী বিভাগে ২০টি বাস, ৩২টি ট্রাক, ৮টি কাভার্ডভ্যান, ৩০টি সিএনজি ও ৬১টি মোটরসাইকেলসহ মোট ১৮৫টি মামলা করা হয়েছে।

অন্যদিকে ট্রাফিক–তেজগাঁও বিভাগে ৫টি বাস, ৭টি ট্রাক, ১০টি কাভার্ডভ্যান, ২০টি সিএনজি ও ৮৩টি মোটরসাইকেলসহ মোট ১৫৫টি মামলা হয়েছে। ট্রাফিক–মিরপুর বিভাগে ৬টি বাস, ৬টি ট্রাক, ১৯টি কাভার্ডভ্যান, ২৮টি সিএনজি ও ৯৫টি মোটরসাইকেলসহ মোট ১৮২টি মামলা করা হয়েছে।

ট্রাফিক–উত্তরা বিভাগে ৩৫টি বাস, ১৩টি ট্রাক, ১৯টি কাভার্ডভ্যান, ৪৫টি সিএনজি ও ৯৫টি মোটরসাইকেলসহ মোট ২৮৯টি মামলা হয়েছে। আর ট্রাফিক–গুলশান বিভাগে ১৭টি বাস, ২টি ট্রাক, ১৩টি কাভার্ডভ্যান, ২১টি সিএনজি ও ১০৯টি মোটরসাইকেলসহ মোট ২৩২টি মামলা করা হয়।

অভিযান চলাকালে মোট ৪৩১টি গাড়ি ডাম্পিং ও ২৫৩টি গাড়ি রেকার করা হয়েছে বলে জানিয়েছে ট্রাফিক বিভাগ।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : পুলিশের শীর্ষ পর্যায়ে বড় রদবদল

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন