বিজ্ঞাপন

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৬৬৫ মামলা

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১৬৬৫টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

ডিএমপির ট্রাফিক সূত্রে জানা যায়, ট্রাফিক-মতিঝিল বিভাগে ২২টি বাস, ১টি ট্রাক, ২২টি কাভার্ডভ্যান, ৫৮টি সিএনজি ও ১৭২টি মোটরসাইকেলসহ মোট ৩৪৫টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ২৩টি বাস, ১৩টি ট্রাক, ১০টি কাভার্ডভ্যান, ১৯টি সিএনজি ও ৬৩টি মোটরসাইকেলসহ মোট ১৫০টি মামলা হয়েছে। ট্রাফিক-তেজগাঁও বিভাগে ২৩টি বাস, ২টি ট্রাক, ১৩টি কাভার্ডভ্যান, ৪৩টি সিএনজি ও ১৫১টি মোটরসাইকেলসহ মোট ২৬৬টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ৬টি বাস, ৬টি ট্রাক, ১৩টি কাভার্ডভ্যান, ১২টি সিএনজি ও ৭০টি মোটরসাইকেলসহ মোট ১৩৫টি মামলা হয়েছে।

অন্যদিকে ট্রাফিক-গুলশান বিভাগে ১৫টি বাস, ১টি ট্রাক, ১১টি কাভার্ডভ্যান, ২০টি সিএনজি ও ১১৯টি মোটরসাইকেলসহ মোট ২৩১টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ১৯টি বাস, ১১টি ট্রাক, ৮টি কাভার্ডভ্যান, ৫৩টি সিএনজি ও ১০২টি মোটরসাইকেলসহ মোট ২৭১টি মামলা হয়েছে। ট্রাফিক-রমনা বিভাগে ১২টি বাস, ২টি ট্রাক, ৭টি কাভার্ডভ্যান, ৮টি সিএনজি ও ৫২টি মোটরসাইকেলসহ মোট ১২২টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ১৪টি বাস, ৫টি ট্রাক, ১টি কাভার্ডভ্যান, ১৩টি সিএনজি ও ৮৫টি মোটরসাইকেলসহ মোট ১৪৫টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৩৭৯টি গাড়ি ডাম্পিং ও ৯৫টি গাড়ি রেকার করা হয়েছে।

গত (২৩ নভেম্বর ২০২৫) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

পড়ুন : ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১০৪৫ মামলা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন