১০/০২/২০২৬, ২০:০৩ অপরাহ্ণ
24 C
Dhaka
১০/০২/২০২৬, ২০:০৩ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৮৫৩ মামলা

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১৮৫৩টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

ডিএমপির ট্রাফিক সূত্রে জানা যায়, ট্রাফিক-মতিঝিল বিভাগে ৪০টি বাস, ৬টি ট্রাক, ৩৩টি কাভার্ডভ্যান, ৪৮টি সিএনজি ও ১০৪টি মোটরসাইকেলসহ মোট ২৭২টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ২২টি বাস, ৩৩টি ট্রাক, ২১টি কাভার্ডভ্যান, ২৭টি সিএনজি ও ৫২টি মোটরসাইকেলসহ মোট ১৯৭টি মামলা হয়েছে। ট্রাফিক-তেজগাঁও বিভাগে ৮টি বাস, ৪টি ট্রাক, ১০টি কাভার্ডভ্যান, ২১টি সিএনজি ও ১৪২টি মোটরসাইকেলসহ মোট ২২৪টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ১৪টি বাস, ১০টি ট্রাক, ২৫টি কাভার্ডভ্যান, ৩০টি সিএনজি ও ১৬৩টি মোটরসাইকেলসহ মোট ৩৩৬টি মামলা হয়েছে।

অন্যদিকে ট্রাফিক-গুলশান বিভাগে ১৮টি বাস, ১টি ট্রাক, ১৩টি কাভার্ডভ্যান, ৩০টি সিএনজি ও ১৬৩টি মোটরসাইকেলসহ মোট ৩৫১টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ১০টি বাস, ৭টি ট্রাক, ৯টি কাভার্ডভ্যান, ৩৯টি সিএনজি ও ৫৭টি মোটরসাইকেলসহ মোট ২৩২টি মামলা হয়েছে। ট্রাফিক-রমনা বিভাগে ১০টি বাস, ১টি কাভার্ডভ্যান, ১০টি সিএনজি ও ৩২টি মোটরসাইকেলসহ মোট ৯২টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ৭টি বাস, ৭টি ট্রাক, ১৮টি সিএনজি ও ৯৬টি মোটরসাইকেলসহ মোট ১৪৯টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৪২৬টি গাড়ি ডাম্পিং ও ২১১টি গাড়ি রেকার করা হয়েছে।

গত (২ ডিসেম্বর ২০২৫) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

পড়ুন : ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৫৩৩ মামলা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন