পবিত্র রমজান মাস আমাদের জন্য আল্লাহ পাকের বিশেষ নেয়ামত সিয়াম সাধনার মাস। এ মাস অত্যন্ত মর্যাদাপূর্ণ। রমজানে মুমিনরা পুরো মাস রোজা রাখেন। তাই বিভিন্ন ট্রাফিক পয়েন্ট মোড়ে কর্তব্যরত ট্রাফিক পুলিশ সদস্যদের মাঝে বিএনপি নেতা এড. এম এ হান্নান খান ইফতার বিতরণ করেছেন।
৩ মার্চ ময়মনসিংহ নগরীর টাউন হল, নতুন বাজার, বাতিরকলসহ আশপাশে বিভিন্ন পয়েন্ট ট্রাফিক পুলিশ সদস্যদের মাঝে ইফতার বিতরণ করেন ময়মনসিংহ মহানগর বিএনপি’র অন্যতম যুগ্ম আহ্বায়ক এড. এম এ হান্নান খান ।
এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ পথচারী ও নগরির আশপাশের মানুষ। তারা মনে করেন, নেতৃত্বস্থানীয় এমন মানবিক কার্যক্রম সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। এছাড়াও এ বিএনপি নেতা বিভিন্ন সময় মানবতার কল্যাণে বহু কাজ করে যাচ্ছেন।
খাবার বিতরণকালে হান্নান খান বলেন, পবিত্র রমজান মাসে দায়িত্ব পালনরত আমাদের পরিশ্রমী ট্রাফিক ভাইয়েরা সারাদিন রোদে-ধুলোয় দাঁড়িয়ে শহরের মানুষের চলাচল নিরাপদ রাখতে যে কষ্ট করেন, সেই নীরব শ্রমের প্রতি সামান্য সম্মান জানাতেই আজকের এই ছোট উদ্যোগ। আল্লাহ তাঁদের কবুল করুন ও হেফাজত করুন।
পড়ুন : তথ্য প্রতিমন্ত্রীর কাছে ময়মনসিংহ বিভাগীয় তথ্য কমপ্লেক্সের অগ্রগতি প্রতিবেদন হস্তান্তর


