২৫/০২/২০২৬, ০:০৫ পূর্বাহ্ণ
23.2 C
Dhaka
২৫/০২/২০২৬, ০:০৫ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

ট্রাম্প প্রশাসনের সঙ্গে বৃহৎ চুক্তি বাংলাদেশের

তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহের জন্য ট্রাম্প প্রশাসনের সঙ্গে একটি বৃহৎ চুক্তি করেছে বাংলাদেশ সরকার। এই চুক্তির আওতায় বাংলাদেশ প্রতি বছর ৫০ লাখ টন (৫ মিলিয়ন টন) এলএনজি কিনবে। খবর রয়টার্সের

বিজ্ঞাপন

শুক্রবার (২৪ জানুয়ারি) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের লুইজিয়ানাভিত্তিক আর্জেন্ট এলএনজি কোম্পানি।

ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে আর্জেন্ট এলএনজি কোম্পানিটি লুইজিয়ানায় বার্ষিক ২৫ মিলিয়ন টন (এমটিপিএ) এলএনজি উৎপাদন সক্ষমতার অবকাঠামো নির্মাণ করছে। বাংলাদেশের সঙ্গে এই চুক্তিটি একটি বাধ্যবাধকতাহীন চুক্তি হিসেবে স্বাক্ষরিত হয়েছে। যদি লুইজিয়ানায় পোর্ট ফোরশনে আর্জেন্ট এলএনজির প্রকল্পটি সম্পন্ন হয়, তবে এর কার্গোগুলো বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত জ্বালানি সংস্থা পেট্রোবাংলার কাছে বিক্রি হতে পারে বলে চুক্তিতে উল্লেখ করা হয়েছে।

এতে বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর চুক্তিটি যুক্তরাষ্ট্রের প্রথম বড় এলএনজি সরবরাহ চুক্তি। শিল্প বিশেষজ্ঞরা মনে করছেন, এটি নতুন প্রশাসনের জ্বালানি বান্ধব নীতির প্রতি আস্থার প্রতিফলন। ক্ষমতা গ্রহণের পর থেকে ডোনাল্ড ট্রাম্প বেশ কয়েকটি নির্বাহী আদেশ দিয়েছেন। এসব পদক্ষেপের মধ্যে যুক্তরাষ্ট্রের জ্বালানি বিভাগের এমন লাইসেন্স স্থগিতাদেশ প্রত্যাহার করাও অন্তর্ভুক্ত। ফলে সেই দেশগুলোতে সুপার-কোল্ড গ্যাস রপ্তানিতে যুক্তরাষ্ট্রকে অনুমতি দেয়, যেসব দেশের সঙ্গে দেশটির মুক্ত বাণিজ্য চুক্তি নেই।

এ বিষয়ে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথোরিটির (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, এই চুক্তি বাংলাদেশের ক্রমবর্ধমান শিল্প ভিত্তির জন্য নির্ভরযোগ্য জ্বালানি সরবরাহ নিশ্চিত করবে। এ ছাড়াও এটি যুক্তরাষ্ট্রের সঙ্গে কৌশলগত অংশীদারত্বকে আরও শক্তিশালী করবে।

এনএ/

দেখুন: প্রেসিডেন্ট হয়েই যেসব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলেন ট্রাম্প

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন