বিশ্বব্যাপী সংঘাত নিরসন এবং গাজায় শাসন ও পুনর্গঠন তদারকির লক্ষ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবিত ‘বোর্ড অব পিস’-এ যোগ দেয়ার আমন্ত্রণ পেয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। খবর আল-জাজিরার।
সোমবার (১৯ জানুয়ারি) এ তথ্য সামনে আসে। এমন সময় এই আমন্ত্রণ জানানো হলো, যখন ইউক্রেনের সঙ্গে রাশিয়ার প্রায় চার বছর ধরে চলা যুদ্ধের অবসান নিয়ে অনিশ্চয়তা বাড়ছে। ট্রাম্প এক বছর আগে দায়িত্ব নেয়ার পর ২৪ ঘণ্টার মধ্যে ইউক্রেন যুদ্ধ বন্ধ করার দাবি করেছিলেন। তবে বাস্তবে যুদ্ধ এখনো ক্ষয়ক্ষতি ব্যাপক মাত্রায় চলছে এবং শান্তি আলোচনা অব্যাহত থাকলেও সাম্প্রতিক সময়ে সেই প্রক্রিয়ার গতি আবার মন্থর হয়ে পড়েছে।
হোয়াইট হাউস সূত্রে জানা গেছে, ট্রাম্প নিজেই সভাপতিত্ব করবেন এমন ‘বোর্ড অব পিস’-এ অংশ নিতে বিশ্বজুড়ে বিভিন্ন দেশের নেতৃস্থানীয় ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।
পড়ুন: চানখারপুলে ৬ হত্যা মামলার রায় আজ, বিটিভিতে সরাসরি সম্প্রচার
আর/


