প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ার পর থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক কেমন হবে তা নিয়ে অন্যান্য দেশের মতো ভারতের পররাষ্ট্রনীতিতে দ্বিধাদ্বন্দ্ব প্রকট হতে থাকে। আনুষ্ঠানিকভাবে ট্রাম্পের শপথ নেয়ার পর সেই অনিশ্চয়তা নতুনভাবে টানাপোড়েনের দিকে মোড় নিতে থাকে। গতকাল বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্করকে সরাসরি প্রশ্ন করা হয়, ট্রাম্প ভারতের বন্ধু না শত্রু?। দিল্লি বিশ্ববিদ্যালয়ের হংসরাজ কলেজে একটি ইন্টারেক্টিভ সেশনে বক্তব্য রাখতে গিয়ে জয়শঙ্কর ভারত-যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্ককে জোরালো করে তোলার উপর গুরুত্বারোপ করেন। খবর এনডিটিভির

তিনি দ্বিতীয় মেয়াদে ক্ষমতার আসা ডোনাল্ড ট্রাম্পকে ‘আমেরিকান জাতীয়তাবাদী’ বলে বর্ণনা করেন।
তিনি আরও বলেন, ‘আমি সম্প্রতি (২০ জানুয়ারি) তার (ট্রাম্পের) শপথ নেয়ার অনুষ্ঠানে অংশ নিয়েছিলাম এবং আমাদের সঙ্গে ভালো ব্যবহার করা হয়েছে। আমি মনে করি তিনি একজন আমেরিকান জাতীয়তাবাদী।
তিনি স্বীকার করেন, ট্রাম্পের নীতিগুলো বিশ্ব রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন আনতে পারে, তবে ভারতের পররাষ্ট্রনীতি জাতীয় স্বার্থেই পরিচালিত হবে।
এই কূটনীতিক আরও বলেন, ‘হ্যাঁ, তিনি (ট্রাম্প) অনেক কিছু বদলাবেন, হয়তো কিছু জিনিস সিলেবাসের বাইরে হবে, কিন্তু দেশের স্বার্থে আমাদের সিলেবাসের বাইরে গিয়ে পররাষ্ট্রনীতি পরিচালনা করতে হবে।’
তিনি আরও যোগ করেন, ‘কিছু বিষয়ে আমাদের মধ্যে ভিন্নমত থাকতে পারে, তবে অনেক ক্ষেত্রেই আমরা একসঙ্গে কাজ করতে পারব।’
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ট্রাম্পের মধ্যে ঘনিষ্ঠ ব্যক্তিগত সম্পর্কের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘ওয়াশিংটনের সঙ্গে আমাদের (নয়াদিল্লি) সম্পর্ক শক্তিশালী এবং মোদির সঙ্গে ট্রাম্পের ভালো ব্যক্তিগত সম্পর্ক রয়েছে।’
পরুন: কানাডা-মেক্সিকোকে দেয়া হুমকি বাস্তবায়নের পথে ট্রাম্প
দেখুন: বাংলাদেশে তৈরি শার্ট আর টাই ব্যবহার করেন ডোনাল্ড ট্রাম্প |
ইম/


