১৭/০২/২০২৬, ২৩:৪৩ অপরাহ্ণ
21 C
Dhaka
১৭/০২/২০২৬, ২৩:৪৩ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে এপস্টেইন ফাইল ধামাচাপা দেওয়ার অভিযোগ হিলারির

ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে এপস্টেইন ফাইল ধামাচাপা দেওয়ার অভিযোগ তুলেছেন সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘তারা এটি নিয়ে গড়িমসি করছে। ফাইলগুলো প্রকাশ করুন।’

বিজ্ঞাপন

জার্মানির বার্লিনে অবস্থানের সময় হিলারি বলেন, ‘আমাদের লুকানোর কিছু নেই। আমরা বারবার এই ফাইলগুলো সম্পূর্ণ প্রকাশের আহ্বান জানিয়েছি।’ সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেন, ট্রাম্পের ওপর থেকে জনদৃষ্টি সরিয়ে নিতে তাঁকে এবং তাঁর স্বামীকে ব্যবহার করা হচ্ছে।

‘আমি মনে করি যাদেরই সাক্ষ্য দিতে বলা হয়েছে, তাদের সবারই সাক্ষ্য দেওয়া উচিত।’ সাবেক ব্রিটিশ যুবরাজ অ্যান্ড্রু আলবার্টের বিষয়ে জিজ্ঞেস করা হলে হিলারি এ কথা বলেন। তিনি নিজেও মার্কিন কংগ্রেসীয় কমিটির কাছে হাজির হয়ে সাক্ষ্য দেবেন। এ জন্য আগামী ২৬ ফেব্রুয়ারি দিন নির্ধারণ করা হয়েছে। আর ২৭ ফেব্রুয়ারি সাবেক মার্কিন প্রেসিডেন্ট ব্লিল ক্লিনটনের সাক্ষ্য দেওয়ার কথা আছে। 

এপস্টাইন ফাইলে বেশ কয়েকবার বিল ক্লিনটনের নাম এলেও তিনি বলেছেন, ‘এপস্টাইনের সঙ্গে পরিচয় থাকলেও দুই দশক আগেই তা বিচ্ছিন্ন হয়।’ নির্যাতনের শিকার হওয়া কেউ ক্লিনটন দম্পতির বিরুদ্ধে কোনো অন্যায়ের অভিযোগ তোলেনি। বিবিসিকে হিলারি বলেন, ‘আমরা হাজির হবো, তবে আমরা মনে করি এটি (সাক্ষ্য) জনসমক্ষে হওয়াটাই ভালো হবে। আমি শুধু চাই এটি ন্যায্য হোক। আমি চাই সবার সঙ্গে সমান আচরণ করা হোক।’

এদিকে হোয়াইট হাউস জোর দিয়ে বলেছে, এপস্টেইন সংক্রান্ত নথি প্রকাশের মাধ্যমে তারা ‘ডেমোক্র্যাটদের চেয়েও ভুক্তভোগীদের জন্য বেশি কাজ করেছে।’

পড়ুন:হরমুজ প্রণালীতে সামরিক মহড়া শুরু করল ইরানের প্রতিরক্ষা বাহিনী

দেখুন:মাদারীপুরে ঘরের তালা ভেঙে বৃদ্ধার ঘরে যা দেখলো পুলিশ | 

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন