রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে তারা চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পাশাপাশি অন্যান্য ইস্যু নিয়েও আলোচনা করেছেন।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে মার্কিন রিপাবলিকান এই প্রেসিডেন্ট বলেছেন, তিনি ও পুতিন ইউক্রেন যুদ্ধে প্রাণহানি বন্ধে রাজি হয়েছেন।

ট্রাম্প লেখেন,
নিজ নিজ কূটনৈতিক দল অবিলম্বে আলোচনা শুরু করবে এবং আলোচনার জন্য একে অপরকে নিজেদের রাজধানীতে আমন্ত্রণ জানাবে।

পুতিনের সঙ্গে ফোনালাপের পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গেও টেলিফোনে কথা বলেন। এদিকে আগামী শুক্রবার মিউনিখ নিরাপত্তা সম্মেলনের ফাঁকে জেলেনস্কির সঙ্গে যুক্তরাষ্ট্রের ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বৈঠক করবেন।

হোয়াইট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প জানান, যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে ভবিষ্যতে সৌদি আরবে পুতিনের সঙ্গে বৈঠক করতে পারেন তিনি। এসময় তিনি বলেন, ইউক্রেনের ন্যাটোতে যোগ দেওয়া বাস্তবসম্মত হবে। ইউক্রেনের হারানো সব ভূখণ্ড ফিরে পাওয়াটাও অসম্ভব।
পড়ুন: ইউক্রেন যুদ্ধে প্রাণহানি বন্ধে সম্মত ও পুতিন
দেখুন: নেতানিয়াহুর ষ*ড়*য*ন্ত্র vs. ইরান-সৌদির ঐক্য
ইম/


