মুন্সীগঞ্জের শ্রীনগরে ট্রেনের ধাক্কায় শ্রীনগর উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ জিয়াউর রহমানের (৪৮) মৃত্যু হয়েছে।
মঙ্গলবার( ২৪ফেব্রুয়ারি) সকালে উপজেলার কেউটখালী এলাকার ঢাকা থেকে ছেড়ে আসা যশোরগামী একটি এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ওই দূর্ঘটনাটি ঘটে।
নিহত জিয়াউর রহমানের সহকর্মীরা জানান, সকালে তিনি একটি খালখনন কর্মসূচির সাইড পরিদর্শক শেষে নিজ অফিসে ফিরছিলেন। কেউটখালী এলাকায় মোবাইলে কথা বলতে বলতে রেললাইন পার হবার সময় দ্রুতগতির ট্রেন তাকে ধাক্কা দেয়। এ সময় তিনি গুরুতর আহত হয়ে রেললাইনের পাশে ছিটকে পড়েন। সংবাদ পেয়ে শ্রীনগর ফায়ায় সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এবিষয়ে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ হাবিবুর রহমান জানান, নিহত জিয়াউর দীর্ঘ ১৩ বছর ধরে শ্রীনগর উপজেলা কৃষি অফিসে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি ঢাকার ধামরাই। সে স্ত্রী ও দুই সন্তান নিয়ে শ্রীনগরে একটি ভাড়া বাসায় থাকতেন।
পড়ুন- ঝিনাইদহে মোটরসাইকেলের সিটের মধ্যে থেকে সাপ উদ্ধার, বন বিভাগের তৎপরতায় উদ্ধার ও অবমুক্ত


