ট্রেনে যাত্রী সেজে চুরি করতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছে সংঘবদ্ধ নারী চোরচক্রের তিন সদস্য। বুধবার (২০ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপকূল এক্সপ্রেস ট্রেনে উঠার সময় এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, বাদী শেখ মামুন (৪২) তার মাকে সঙ্গে নিয়ে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে অপেক্ষা করছিলেন। সকাল ১০টা ৩০ মিনিটে উপকূল এক্সপ্রেস ট্রেন প্ল্যাটফর্মে আসলে যাত্রীদের ভিড়ে কোচ নং “ঠ” বগিতে উঠার সময় সংঘবদ্ধ মহিলা চোরচক্র চাপা-চাপির একপর্যায়ে বাদীর মায়ের গলায় থাকা ২২ ক্যারেটের দুই ভরি ওজনের সোনার চেইন (আনুমানিক মূল্য ৩ লাখ ৬০ হাজার টাকা) চুরি করে নেয়।
চেইন হারানোর বিষয়টি টের পেয়ে বাদীর মা চিৎকার করলে সাধারণ যাত্রীদের সহায়তায় তিনজন নারীকে ঘটনাস্থলেই আটক করা হয়। তবে তাদের সঙ্গে থাকা আরও ৩-৪ জন সহযোগী ভিড়ের মধ্যে মিশে অন্য বগিতে পালিয়ে যায়।
আটকৃত নারীরা হলেন—
১. শিউলী আক্তার সোহেলা (৩৪), স্বামী- কাজল মিয়া, সাং- চারিনাও, থানা- হবিগঞ্জ সদর, জেলা- হবিগঞ্জ।
২. আমেনা বেগম (৬৫), স্বামী- মৃত সিদ্দিক আলী, সাং- চারিনাও (উচাইল), থানা- হবিগঞ্জ সদর, জেলা- হবিগঞ্জ।
৩. ফারজানা (৩০), স্বামী- আব্দুল কাদের মিয়া, সাং- চারিনাও (৬নং ওয়ার্ড উচাইল), থানা- হবিগঞ্জ সদর, জেলা- হবিগঞ্জ।
আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, আটককৃত তিন নারী সংঘবদ্ধ চোরচক্রের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
পড়ুন : আখাউড়া রেলওয়ে স্টেশনে স্বেচ্ছাসেবক দলের পরিচ্ছন্নতা অভিযান


