বিজ্ঞাপন

৮ এপ্রিলের ট্রেনের ফিরতি টিকিট বিক্রি চলছে

বাংলাদেশ রেলওয়ে ঈদ পরবর্তী ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে ২৪ মার্চ থেকে। সেই ধারাবাহিকতায় আজ বিক্রি হচ্ছে ৮ এপ্রিলের টিকিট।

বিজ্ঞাপন

আজ শনিবার (২৯ মার্চ) সকাল ৮টা থেকে ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হয়। যা এবারও সম্পূর্ণ অনলাইনে বিক্রি করা হচ্ছে। যাত্রীদের ঈদযাত্রাকে নির্বিঘ্ন করতে বাংলাদেশ রেলওয়ের গৃহীত পরিকল্পনা থেকে এ তথ্য জানা গেছে।

পরিকল্পনা অনুযায়ী, সকাল ৮টা থেকে রেলওয়ের পশ্চিমাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট অনলাইনে পাওয়া যাবে, আর পূর্বাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে দুপুর ২টায়।

প্রতি বছরের মতো এবারও আন্তঃনগর ট্রেনের সাত দিনের অগ্রিম টিকিট বিশেষ ব্যবস্থায় বিক্রি করা হচ্ছে। যাত্রীদের সুবিধার্থে শতভাগ টিকিট অনলাইনে দেওয়া হলেও, বিশেষ ব্যবস্থায় বিক্রির কারণে কোনো টিকিট রিফান্ড করার সুযোগ থাকছে না।

বাংলাদেশ রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ঈদের পরের আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি নির্দিষ্ট সূচি অনুযায়ী চলছে। ৩ এপ্রিলের টিকিট বিক্রি হয়েছে ২৪ মার্চ, ৪ এপ্রিলের টিকিট ২৫ মার্চ, ৫ এপ্রিলের টিকিট ২৬ মার্চ, ৬ এপ্রিলের টিকিট ২৭ মার্চ, ৭ এপ্রিলের টিকিট ২৮ মার্চ এবং সর্বশেষ ৯ এপ্রিলের টিকিট ৩০ মার্চ বিক্রি করা হবে।

এনএ/

দেখুন: বোবা-খোঁড়া সেজে ট্রেনের টিকিটের লাইনে জালিয়াত চক্র

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন