বিজ্ঞাপন

ট্রেন যাত্রীকে অশোভন অঙ্গভঙ্গি, যুবকের এক বছরের কারাদণ্ড

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে যৌন হয়রানির দায়ে মো. জনি মিয়া (৩০) নামের এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বিজ্ঞাপন


দণ্ডপ্রাপ্ত জনি মিয়া নরসিংদীর রায়পুরা উপজেলার গৌরীপুর গ্রামের বাসিন্দা। তাঁর পিতা মৃত মো. হোসেন মিয়া।


আজ বুধবার (১ এপ্রিল) বিকেল তিনটার দিকে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, এক ব্যক্তি তাঁর দুই মেয়েকে নিয়ে ট্রেন থেকে নামার পর জনি মিয়া তাঁদের উদ্দেশে অশোভন অঙ্গভঙ্গি করেন এবং শারীরিকভাবে স্পর্শের চেষ্টা করেন।
এ ঘটনায় ভুক্তভোগীদের বাবা আখাউড়া রেলওয়ে নিরাপত্তা চৌকিতে অভিযোগ দেন। পরে স্টেশনের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে অভিযোগের সত্যতা নিশ্চিত হয়। তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জনি মিয়াকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।


ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন আখাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কফিল উদ্দিন মাহমুদ।
এ ঘটনার পর স্টেশনে উপস্থিত যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরে আসে।


সংশ্লিষ্টরা জানান, জনসমাগমস্থলে এমন অপরাধ দমনে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

পড়ুন- যারা ভোট দেননি, তাদের প্রতিনিধিত্বও করা আমার পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী

দেখুন- সংসদে নিজের নামের ভুল ধরিয়ে দিলেন এ্যানি

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন