২৭/০২/২০২৬, ১৭:২৮ অপরাহ্ণ
31.6 C
Dhaka
২৭/০২/২০২৬, ১৭:২৮ অপরাহ্ণ
বিজ্ঞাপন

চলন্ত ট্রেন থেকে মাথা বের করতেই ওভার ব্রিজের পিলারে ধাক্কা, যাত্রী নিহত

নাটোরের চলন্ত ট্রেন থেকে মাথা বের করতেই ওভারব্রিজের পিলারের সঙ্গে ধাক্কা লেগে অজ্ঞাত পরিচয়ে (৪৫) এক যাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে নলডাঙ্গা উপজেলার মাধনগর রেলওয়ে স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

এলাকাবাসী ও মাধনগর রেলওয়ে স্টেশন কার্যালয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে বুড়িমারিগামী ‘বুড়িমারি এক্সপ্রেস’ট্রেনের দরজার বাইরে মাথা বের করে দেখছিলেন অজ্ঞাত পরিচয়ে এক ব্যক্তি। এ সময় অসতর্কতাবশত মাধনগর স্টেশনের ওভারব্রিজের পিলারের সঙ্গে ধাক্কা লেগে সেখানে পড়ে গিয়ে ওই ব্যক্তির মৃত্যু হয়।

মাধনগর রেলস্টেশনের কতব্যরত স্টেশন মাস্টার মোঃ উজ্জল আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, ঢাকা থেকে বুড়িমারিগামী ‘বুড়িমারি এক্সপ্রেস’ ট্রেনের দরজার বাইরে মাথা বের দেখছিলেন ওই ব্যক্তি। এ সময় অসতর্কতাবশত মাধনগর স্টেশনের ওভার ব্রিজের পিলারের সঙ্গে ধাক্কা লেগে সেখানে পড়ে গিয়ে তার মৃত্যু হয়। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে।

পড়ুন: সাভারে ফের চলন্ত বাসে ছিনতাই, বাস চালক, সহকারী,কন্টাক্টর পুলিশ হেফাজতে

দেখুন:অভাবের তাড়নায় চলন্ত বাসে হকারি করেন কবি

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন