১২/০২/২০২৬, ১৬:৩১ অপরাহ্ণ
28 C
Dhaka
১২/০২/২০২৬, ১৬:৩১ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ঠাকুরগাঁওয়ে সীমান্ত দিয়ে ১৩ জনকে বাংলাদেশে ঢুকিয়ে দিয়েছে বিএসএফ

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সীমান্ত দিয়ে নারী, শিশু সহ ১৩ জনকে জোর করে বাংলাদেশে ঢুকিয়ে দিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)।

মঙ্গলবার (৩ জুন) ভোর রাতে উপজেলার সেনগাঁও ইউনিয়নের ফকিরগঞ্জ সীমান্তের ৩৪১/৪এস পিলার এলাকা দিয়ে তাদের বাংলাদেশের অভ্যন্তরে ঢুকিয়ে দেয় বিএসএফ।

এ সময় সীমান্তেই বিজিবি তাদের আটক করে। বিকালে থানা পুলিশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করেছে। আটককৃতদের বাড়ি কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলায়।


ফকিরগঞ্জ বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার আবু বক্কর সিদ্দিক জানান, ভারতে দল্লীতে দীর্ঘদিন ধরে বসবাসতরত বাংলাদেশী ৩টি পরিবারের ৭ জন শিশু ৩ জন নারী ও ৩ জন পুরুষকে রাতের আধারে সীমান্ত দিয়ে জোর করে বাংলাদেশে ঢুকিয়ে দেয় ভারতের বহরমপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা।

এ সময় বিজিবি সদস্যরা তাদের আটক করে। দুপুরে তাদের পীরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

পীরগঞ্জ থানা অফিসার ইনচার্জ তাজুল ইসলাম জানান, আটককৃতদের বাংলাদেশী নাগরিকত্ব যাচাই করে বিকালে তাদের পরিবারের কাছে তুলে দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : ঠাকুরগাঁওয়ে হঠাৎ করেই একের পর এক অসুস্থ হচ্ছে হাফেজিয়া মহিলা মাদ্রাসার ছাত্রীরা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন