28.5 C
Dhaka
০২/০৩/২০২৬, ২০:১৫ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ঠাকুরগাঁওয়ে সীমান্ত থেকে নিষিদ্ধ মাদকদ্রব্য সহ ৩ জনকে গ্রেপ্তার করেছে বিজিবি

ঠাকুরগাঁওয়ে সীমান্ত থেকে ৭ পিস ইয়াবা, ৪০০ পিস নিষিদ্ধ ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ২ টি মোটরসাইকেলসহ ৩ জন মাদক কারবারিকে আটক করেছে বিজিবি।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৮ নভেম্বর) মধ্যরাতে জেলার বালিয়াডাঙ্গী উপজেলার বেউরঝাড়ী সীমান্ত ফাঁড়ি থেকে সীমান্ত মেইন পিলার ৩৮১ এর কাছাকাছি স্থানে দেশের অভ্যন্তরে ‘উদয়পুর মাহাতবস্তি’ নামক স্থানে তাদের আটক করে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন ৫০ বিজিবি।

আটককৃতরা হলেন, বালিয়াডাঙ্গী উপজেলার বারসা গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে রেজাউল (৩২), পারোয়া গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে আলী হোসেন (৫০) এবং মোড়লবস্তি গ্রামের মৃত ছাবের আলীর ছেলে হাকিম (২৪)।

জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বিজিবি’র টহল দল। এক পর্যায়ে হাতেনাতে মাদক, নিষিদ্ধ ট্যাবলেট ও মোটরসাইকেলসহ তাদেরকে গ্রেপ্তার করে তারা।

আটককৃত আসামীদেরকে জব্দকৃত মাদকদ্রব্য, নিষিদ্ধ ডেক্সামেথাসন ট্যাবলেট ও মোটরসাইকেলসহ বালিয়াডাংগী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান ঠাকুরগাঁও ব্যাটালিয়ন।

এ বিষয়ে বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকার জানান, আজ সকালে বালিয়াডাঙ্গী থানায় ৩ জন মাদক ব্যবসায়ীকে সোপর্দ করে ৫০ বিজিবি। পরবর্তীতে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। পরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

পড়ুন: ব্রাকসু নির্বাচনের তফসিল প্রত্যাখ্যান

দেখুন: কাজলের জন্য নির্লজ্জ বেহায়া হয়ে গেছেন গুগল রশিদ 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন