ঠাকুরগাঁও জেলার সংসদীয় তিনটি আসনেই বিএনপির প্রার্থীরা বিজয়ী হয়েছেন। শুক্রবার দিবাগত রাত ১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা ইশরাত ফারজানা। এ সময় জেলা প্রশাসন কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তিনজনকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়।
ঠাকুরগাঁও-১ আসন
ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ধানের শীষ প্রতীক নিয়ে ২ লাখ ৩৪ হাজার ১৪৪ ভোট পেয়ে জয়লাভ করেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী দেলাওয়ার হোসেন (জামায়াত), দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন ১ লাখ ৩৭ হাজার ২৮১ ভোট। এ আসনে মোট প্রার্থী ছিলেন ৩ জন।
ঠাকুরগাঁও-২ আসন
ঠাকুরগাঁও-২ আসনে বিএনপির প্রার্থী ডা. আব্দুস সালাম ১ লাখ ২১ হাজার ১৭ ভোট পেয়ে জয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মাওলানা আব্দুল হাকিম (জামায়াত), দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন ১ লাখ ১৫ হাজার ৭০৭ ভোট। এ আসনে মোট প্রার্থী ছিলেন ৭ জন।
ঠাকুরগাঁও-৩ আসন
ঠাকুরগাঁও-৩ আসনে বিএনপির প্রার্থী জাহিদুর রহমান জাহিদ ১ লাখ ৩২ হাজার ৮৭৬ ভোট পেয়ে জয়লাভ করেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মিজানুর রহমান (জামায়াত), দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন ৯০ হাজার ৭৬৭ ভোট। এ আসনে মোট প্রার্থী ছিলেন ১০ জন।
উল্লেখ্য, ঠাকুরগাঁও জেলার তিনটি সংসদীয় আসনে মোট ২০ জন প্রার্থী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেন। এই তিনটি আসনে মোট ভোটার সংখ্যা ছিল ১২ লাখ ৫ হাজার ৫১৭ জন।
পড়ুন:হবিগঞ্জ-৩ আসনে বিএনপির জিকে গউছ বিজয়ী
দেখুন:একাধিক কেলেঙ্কারির পর ডিভোর্সের ঘোষণা দিলেন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী |
ইম/


