22.7 C
Dhaka
০৪/০৩/২০২৬, ২:০৩ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

মারা গেছেন ঠাকুরগাঁওয়ের মোটরসাইকেল চোর রাজ্জাক, জনমনে স্বস্তি

আন্ত জেলা মোটরসাইকেল চোর চক্রের মূল হোতা ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌরসভার সাবেক কাউন্সিলর আব্দুর রাজ্জাকের মৃত্যুর খবর পাওয়া গেছে।

বিজ্ঞাপন

আজ শুক্রবার (৩০ মে) সকালে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

উল্লেখ্য যে, দীর্ঘদিন ধরে সে ও তার লোকজন ঠাকুরগাঁও জেলার বিভিন্ন উপজেলা গুলো থেকে মোটরসাইকেল চুরি করে নিয়ে গিয়ে মোটা অংকের টাকার বিনিময়ে ফেরত দিতেন। তার মৃত্যুতে জনমনে স্বস্তি ফিরেছে বলে স্থানীয়রা জানান।

বিষয়টি নিশ্চিত করে পীরগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম জানান, গত মঙ্গলবার (২৭ মে) দুপুরে পীরগঞ্জ পৌর শহরের মাস্টার মোড় এলাকায় একটি মসজিদ থেকে মোটরসাইকেল চুরি করতে গিয়ে ধরা পড়ে জনতার গণধোলাইয়ে গুরুতর আহত হন তিনি। তাকে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

তিনি আরো জানান, চিকিৎসক রাজ্জাককে প্রথমে ঠাকুরগাঁও এবং পরে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। তার বিরুদ্ধে অর্ধশতাধিক মোটরসাইকেল চুরির মামলা রয়েছে।

পড়ুন: নীলফামারী জেলায় সেনাবাহিনীর টহল জোরদার

দেখুন: সরকারের সমালোচনা থাকবে, তবে দেশের কল্যাণেই যেন হয়: প্রধানমন্ত্রী |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন