০১/০৩/২০২৬, ১:২৬ পূর্বাহ্ণ
20.4 C
Dhaka
০১/০৩/২০২৬, ১:২৬ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

ঠাকুরগাঁও-১ আসনে মনোনয়নপত্র জমা দিয়ে তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন মির্জা ফখরুল

ঠাকুরগাঁও – ১ আসনে মনোনয়নপত্র জমা দিয়ে, দলিয় মনোনয়ন দেয়ায় তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিজ্ঞাপন

সোমবার(২৯ ডিসেম্বর) ঠাকুরগাঁও রিটার্নিং কর্মকর্তা ইশরাত ফারজানার কাছে মনোনয়নপত্র জমাদেয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘদিন পরে আমরা বাংলাদেশের মানুষ ভোটাধিকার ফিরে পেয়েছি।
আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে। এ নির্বাচন বিএনপির পক্ষ থেকে আমাকে ঠাকুরগাঁও-১ আসন থেকে মনোনয়ন দেওয়া হয়েছে, এজন্য বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। কারণ তারা আবারও আমাকে এ আসন থেকে নির্বাচন করার সুযোগ করে দিয়েছেন।

পরম করুনাময় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে চাই – এখানে আমি মনোনীত হয়ে জনগণের কাজ করার একটা সুযোগ পেয়েছি। যদি আমরা সুযোগ পাই, জনগণের ভালোবাসায় যদি নির্বাচিত হতে পারি তবে নিশ্চয়ই এই ঠাকুরগাঁও অঞ্চলের উন্নয়ন, সামাজিক পরিবেশকে উন্নত করা, এখানে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে উন্নত করা; আমাদের আর্থ সামাজিক ব্যবস্থাকে উন্নত করা এবং অর্থনৈতিল কর্মকান্ডকে বৃদ্ধি করা। এছাড়াও মানুষের কর্মসংস্থানকে সৃষ্টি করা এই বিষয়গুলোকে সবচেয়ে গুরুত্ব আরোপ করবো। এর পাশাপাশি কৃষকদের যেসব সমস্যা সেগুলো সমাধানের চেষ্টা করবো।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই এলাকার জনগণের কাছে আমার আবেদন ও অনুরোধ থাকবে – আপনারা দয়াকরে এই অঞ্চলে পূর্বে আমাকে যেভাবে সমর্থণ দিয়েছেন এখনো সেইভাবে সমর্থণ দিয়ে আমাকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য আমাকে সাহায্য করবেন।

উল্লেখ্য:- জেলার ৩টি সংসদীয় আসনে বিভিন্ন দলের পক্ষ থেকে রোববার বিকেল ৫টা পর্যন্ত ২৪ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। তন্মধ্যে ঠাকুরগাঁও-১ আসনে ৩ জন,ঠাকুরগাঁও-২ আসনে ১০ জন এবং ঠাকুরগাঁও-৩ আসনে ১১জন মনোনয়ন পত্র গ্রহন করেছেন।

পড়ুন- ভোটাধিকার প্রতিষ্ঠার বার্তা নিয়ে মাঠে বকুল

দেখুন- ‘হাদিকে চিনি না জানি না তবু কেন এত চোখের পানি পড়ে

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন