১২/০২/২০২৬, ১২:৩৬ অপরাহ্ণ
23 C
Dhaka
১২/০২/২০২৬, ১২:৩৬ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ঠাকুরগাঁও – ২ আসনের সাবেক এমপি তুলার রাজনৈতিক মতবিনিময় সভা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি উপলক্ষে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে রাজনৈতিক মতবিনিময় করেছেন ঠাকুরগাঁও -২ আসনের সাবেক এমপি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট জেড মর্তুজা চৌধুরী তুলা।

রবিবার রাত ১০ টায় হরিপুর উপজেলার শিহিপুর সাখাওয়াত দাখিল মাদ্রাসায় এই মতবিনিময় সভা করেন তিনি।

এ সময় বক্তব্য দেন, হরিপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান উপজেলা কমিটির উপদেষ্টা করিমুল হক, সিনিয়র সহ – সভাপতি ইসমাইল হোসেন, সহ – সভাপতি অধ্যক্ষ আবু সালেহ চৌধুরী ও হাসান চৌধুরী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক ভাইস চেয়ারম্যান আবু তাহের, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট আশরাফুল আলম, সংগঠনিক সম্পাদক এডভোকেট ইব্রাহিম, সফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান তরিকুল ইসলাম, হরিপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম, সাবেক চেয়ারম্যান আতাউর রহমান মংলা, গেদুরা ইউনিয়ন বিএনপির সভাপতি জাহিরুল ইসলাম, ভাতুরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মনোয়ার হোসেন, হরিপুর সদর ইউনিয়নের সভাপতি আব্দুল হামিদ, ডাঙ্গিপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি রেজওয়ানুল হক বিশ্বাস মন্টু সহ আরো অনেকে।

রাজনৈতিক মতবিনিময় সভায় এডভোকেট জেড মর্তুজা চৌধুরী তুলা বলেন, আমাকে যদি এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দল মনোনয়ন দেয় তাহলে আমি নির্বাচিত হয়ে ঠাকুরগাঁও -২ আসনের মানুষের সেবা করে যাবো। বর্তমানে এই আসনটি উন্নয়নের দিক থেকে অনেক অবহেলিত। আমি নির্বাচিত হলে এখানকার রাস্তা ঘাট, শিক্ষা ব্যবস্থা ও চিকিৎসার ব্যাপক উন্নয়ন করবো।

বিজ্ঞাপন

পড়ুন : ঠাকুরগাঁওয়ে উন্মুক্ত পরীক্ষায় উন্মুক্ত নকল! প্রশাসন নীরব

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন