১৩/০২/২০২৬, ৫:৩৩ পূর্বাহ্ণ
17 C
Dhaka
১৩/০২/২০২৬, ৫:৩৩ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

ঠাকুরগাঁওয়ে কবরস্থান থেকে এক পরিবারের ৪ কঙ্কাল চুরি

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে একটি কবরস্থানে কবর খুঁড়ে একই পরিবারের ৪টি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে।

বিজ্ঞাপন

গতকাল রবিবার (২৫ মে) রাতে উপজেলার ৫ নং বাচোর ইউনিয়নের মীরডাঙ্গী মহেষপুর কবরস্থানে এ কঙ্কাল চুরির ঘটনাটি ঘটে। এই ঘটনায় ঐ এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে রাণীশংকৈল থানার পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।

এলাকাবাসী ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, রবিবার রাতের কোনো এক সময় ওই কবরস্থানে একই পরিবারের ৪ জনের কঙ্কাল চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। সোমবার বিকালে স্থানীয় লোকজন কবরস্থানে গরু-ছাগল চড়াতে এলে ৪টি কবরের মাটি খোঁড়া অবস্থায় দেখতে পান।

স্বজনরা জানান, আমিরুল ইসলাম, রাবেয়া বেগম, জরিফা বেগমসহ চার আত্মীয়কে ওই কবরস্থানে দাফন করা হয়। কেউ মারা গেছেন দু’বছর আগে আবার কেউ দেড় বছর আগে। সর্বশেষ দাফন করা হয় আমিরুল ইসলামকে সাড়ে ৪ মাস আগে। তাদের কারো মরদেহ নেই কবরের ভেতর। তারা সকলেই টেকিয়া মেহেশপুর এলাকার বাসিন্দা।

রাণীশংকৈল থানার এসআই সফিকুল ইসলাম জানান, বিষয়টি জানার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তথ্য সংগ্রহ করা হয়েছে। কারা এর সাথে জড়িত তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

এনএ/

দেখুন: হারিয়ে গেল ঠাকুরগাঁও সিনেমা হলের সোনালি অতীত

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন