১২/০২/২০২৬, ১৬:১৫ অপরাহ্ণ
28 C
Dhaka
১২/০২/২০২৬, ১৬:১৫ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক এমপি ইমদাদুল হকের ইন্তেকাল ও জানাজা

ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইমদাদুল হক মারা গেছেন।

বিজ্ঞাপন

আজ রবিবার বিকালে পীরগঞ্জ পাবলিক ক্লাব মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ আগস্ট) রাত ১১টার দিকে ঢাকার এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৭৫ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে সহ অসংখ্য রাজনৈতিক সহকর্মী, শুভানুধ্যায়ী ও গুণগ্রাহী রেখে গেছেন।

ইমদাদুল হক ১৯৯৬ সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে ঠাকুরগাঁও-৩ (পীরগঞ্জ-রানীশংকৈল) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি দীর্ঘদিন ধরে পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন এবং এলাকায় দলমত নির্বিশেষে একজন সৎ, নিষ্ঠাবান ও অভিভাবকসুলভ নেতারূপে পরিচিত ছিলেন।

তাঁর মৃত্যুতে ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক সংসদ সদস্য হাফিজ উদ্দিন আহমেদ, জাহিদুর রহমান জাহিদ, অধ্যাপক ইয়াসমিন আলী, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, সহ, স্থানীয় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা গভীর শোক প্রকাশ করেছেন। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন তারা।

পড়ুন: রাজবাড়ী টাউন মক্তব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

দেখুন: রাজশাহী, সিলেটে চলছে ভোটগ্রহণ, ইভিএম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন