19 C
Dhaka
০৪/০৩/২০২৬, ৭:৩৫ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

ডাকসুর মনোনয়ন ফরম বিতরণ শুরু

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এবং হল সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম বিতরণ শুরু করেছে নির্বাচন কমিশন। ৩০০ টাকা ফি দিয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করছেন প্রার্থীরা।

মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ১০টা থেকে ফরম বিতরণ কার্যক্রম শুরু হয়। চলবে বিকেল ৪টা পর্যন্ত।

বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের তৃতীয় তলায় অবস্থিত চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিনের অফিস থেকে প্রার্থীরা মনোনয়ন ফরম সংগ্রহ করছেন।

সর্বপ্রথম ফরম সংগ্রহ করেন বিজয় একাত্তর হলের শিক্ষার্থী সজীব হোসেন। তিনি কেন্দ্রীয় সদস্য পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন।

চিফ রিটার্নিং কর্মকর্তার অফিসের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ৬ জন প্রার্থী মনোনয়ন ফরম কিনেছেন। এর মধ্যে দুইজন কেন্দ্রীয় ভিপি এবং চারজন কেন্দ্রীয় সদস্য পদের জন্য মনোনয়ন নিয়েছেন। তবে হল সংসদের কোনো প্রার্থী এখনো মনোনয়ন ফরম কেনেননি।

বিজ্ঞাপন

পড়ুন: ডাকসু ও হল সংসদ নির্বাচন: মনোনয়ন ফরম বিতরণ শুরু

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন