24.9 C
Dhaka
০৩/০৩/২০২৬, ২২:১০ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ডাকসু-জাকসুর প্রভাব জাতীয় নির্বাচনেও পড়বে : জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আল্লাহর খাস রহমতে ডাকসু ও জাকসু নির্বাচনে ইসলামী ছাত্রশিবির বিজয় লাভ করেছে। এ বিজয়ে অনেকেই অভিভূত হয়েছেন। এ নির্বাচনের প্রভাব আগামী জাতীয় নির্বাচনেও পড়বে ইনশাআল্লাহ।

শনিবার (২০ সেপ্টেম্বর) রাজধানীর মগবাজারস্থ আল-ফালাহ মিলনায়তনে অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মহিলা বিভাগীয় মজলিসে শূরার অধিবেশনে এসব কথা বলেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, যারা আমাদের পছন্দ করেন, ভালোবাসেন এবং আমরা যাদের পছন্দ করি, ভালোবাসি তাদের নিয়েই আমরা আগামী নির্বাচনে তিন’শ আসনে নির্বাচন করার আশা করি। সেই নির্বাচনে বিজয়লাভ করার লক্ষ্যে আর্থিক কোরবানিসহ সব ধরনের সাহায্য-সহযোগিতা করার জন্য আমি সবার প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।

তিনি আরও বলেন, অনেক আন্দোলন, ত্যাগ-কোরবানির বিনিময়ে ২০২৪ সালের ৫ আগস্ট আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। ২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলনে অনেকে জীবন দিয়েছেন। অনেকে হাত, পা ও চোখ হারিয়েছেন। আমাদের সবার ত্যাগের বিনিময়ে আল্লাহ আমাদের এক মহান বিজয় দিয়েছেন। আল্লাহ আমাদের সবাইকে দুনিয়া ও আখিরাতে সেই কোরবানির উপযুক্ত প্রতিদান দান করুন- এ দোয়াই করছি।

ডা. শফিকুর রহমান দীর্ঘদিন অসুস্থ থাকার পর কেন্দ্রীয় মহিলা বিভাগীয় মজলিসে শূরার অধিবেশনে বক্তব্য দেয়ার সুযোগ পেয়ে মহান আল্লাহর শুকরিয়া আদায় করে বলেন, অসুস্থতা ও সুস্থতা দুটিই আল্লাহর নিয়ামত। আমাদের আল্লাহর নিয়ামতের শুকরিয়া জানাতে হবে।

তিনি বলেন, বিগত সাড়ে ১৫ বছরের ফ্যাসিবাদী শাসনামলে অনেকে নিহত হয়েছেন, আহত হয়েছেন এবং অনেকে দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছেন। অনেকে এখনো অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন, তাদের সুস্থতার জন্য আমরা দোয়া করছি। আমাদের সবার কোরবানি আল্লাহ কবুল করে আমাদের সবাইকে উচ্চ মর্যাদা দান করুন।

আমিরে জামায়াত বলেন, আল্লাহ মানুষকে নানাভাবে বিপদ-আপদ দিয়ে পরীক্ষা করেন। আল্লাহর পরীক্ষায় যারা উত্তীর্ণ হতে পারেন তাদেরকেই আল্লাহ খুশি হয়ে পুরস্কার দেন। হযরত ইব্রাহিম (আ.) তার প্রিয় পুত্রকে আল্লাহর হুকুমে কোরবানি করার পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে আল্লাহ তাকে বিরাট পুরস্কারে ভূষিত করেছেন। পবিত্র কোরআনে আল্লাহ তাকে মুসলিম জাতির পিতা হিসেবে ঘোষণা করেছেন।

কেন্দ্রীয় মহিলা বিভাগীয় সেক্রেটারি মুহতারামা নূরুন্নিসা সিদ্দীকার সভাপতিত্বে দিনব্যাপী অনুষ্ঠিত অধিবেশনে ‘রাজনৈতিক পরিস্থিতি ও জাতীয় নির্বাচন ২০২৬ শীর্ষক’ বক্তব্য উপস্থাপন করেন সংগঠনের সেক্রেটারি জেনারেল, সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। দারসুল কোরআন পেশ করেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম।

বিজ্ঞাপন

পড়ুন : জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন হতে হবে : গোলাম পরওয়ার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন