31.2 C
Dhaka
০৪/০৩/২০২৬, ১২:১৭ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা, ভোটগ্রহণ ৯ সেপ্টেম্বর

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের তফসিল মঙ্গলবার (২৯ জুলাই) ঘোষণা করা হয়েছে। নির্বাচন হবে ৯ সেপ্টেম্বর। ভোটগ্রহণ সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত। একই সঙ্গে ১৮টি হল সংসদ নির্বাচনের তফসিলও ঘোষণা হয়েছে। প্রথমবারের মতো হলের বাইরে ৬টি কেন্দ্রে ভোটগ্রহণ হবে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৯ জুলাই) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের কনফারেন্স রুমে ডাকসুর আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করেন প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন। 

এর আগে ডাকসু নির্বাচনের জন্য বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিনকে প্রধান করে ১০ জন রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। সেই ১০ জনের পক্ষ থেকে নির্বাচনি তফসিল ঘোষণা করেছে।

গত সপ্তাহে এক সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানান, ইতিহাসে প্রথমবারের মতো আবাসিক হলের বাইরে মোট ৬ টি কেন্দ্রে হবে ডাকসু নির্বাচন।

২০ আগস্ট মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ২১ আগস্ট দুপুর ১টায় প্রাথমিক প্রার্থীতালিকা প্রকাশ করা হবে। এরপর প্রার্থীরা চাইলে ২৫ আগস্ট দুপুর ১টার মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন। চূড়ান্ত প্রার্থী তালিকা ২৬ আগস্ট বিকেল ৪টায় প্রকাশ করা হবে।

ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৯ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। ভোটগ্রহণ শেষে তাৎক্ষণিকভাবে শুরু হবে ভোট গণনা এবং একই দিন ফলাফলও ঘোষণা করা হবে।

হল সংসদের ফলাফল সংশ্লিষ্ট কেন্দ্রে এবং ডাকসুর ফলাফল ঘোষণা করা হবে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের সিনেট সভাকক্ষে বলে জানান নিবার্চন কমিশন প্রধান।

অধ্যাপক জসিম উদ্দিন বলেন , একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে। আশা করি সুন্দর একটি নির্বাচন আমরা উপহার দিতে পারব।

এর আগে সর্বশেষ ২০১৯ সালের ১১ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন হয়েছিল। তখন দীর্ঘ ২৮ বছর পর নির্বাচন অনুষ্ঠিত হয়।

২০১৯ সালের নির্বাচনে নেতৃত্বে এসেছিলেন- সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুর, সাধারণ সম্পাদক (জিএস) গোলাম রাব্বানী এবং সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) সাদ্দাম হোসেন।

পড়ুন : জুলাই চেতনাকে সম্মান জানাতেই দ্রুত ডাকসু নির্বাচন: ঢাবি উপাচার্য

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন