১৮/০২/২০২৬, ৫:১৩ পূর্বাহ্ণ
21 C
Dhaka
১৮/০২/২০২৬, ৫:১৩ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

ডাকসু নির্বাচনের প্রচার শুরু আজ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু হচ্ছে আজ। আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত নির্ধারিত সময়ে প্রচার চালাতে পারবেন প্রার্থীরা।

নির্বাচন কমিশন সূত্র জানায়, ডাকসু ও হল সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী সব প্রার্থী নির্বাচনী আচরণবিধি মেনে ক্যাম্পাসে ও আবাসিক হলে রাত ১১টা পর্যন্ত ব্যক্তি অথবা সাংগঠনিক পরিচয়ে প্রচার চালাতে পারবেন। প্রচারকাজ চালানোর নির্ধারিত দিনগুলোতে সামাজিক, আর্থিক ও সেবামূলক সহযোগিতা বা কর্মকাণ্ড পরিচালনা করা যাবে না।

এ ছাড়া প্রার্থীদের পক্ষ থেকে ক্যাম্পাসে বা হলে মাজলিশ-মাহফিল আয়োজন করা কিংবা ধর্মীয় প্রতিষ্ঠানে প্রচার চালানোর যাবে না। এগুলো নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন বলে বিবেচিত হবে এবং এক্ষেত্রে ‘নির্বাচন আচরণ বিধিমালা’ ধারা-১৭ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচ্য হবে।

কমিশন জানায়, ছাত্রী হলগুলোতে প্রার্থীরা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত নির্বাচনী প্রচার চালাতে পারবেন।

এদিকে, ডাকসু নির্বাচনে স্বতন্ত্র ভিপি পদপ্রার্থী ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সলিমুল্লাহ মুসলিম হল শাখার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. জুলিয়াস সিজার তালুকদার এবং একই সংগঠনের আরেক নেতা বায়েজিদ বোস্তামীর প্রার্থিতা বাতিলের সুপারিশ করা হয়েছে।

রোববার (২৪ আগস্ট) মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে আপিল নিষ্পত্তি ও আচরণবিধি লঙ্ঘন সংক্রান্ত অভিযোগ পর্যালোচনার জন্য গঠিত ট্রাইব্যুনাল কমিটির সভায় এ সুপারিশ করা হয়।

কমিটির প্রতিবেদনে উল্লেখ করা হয়, অপরাধ বিজ্ঞান বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জুলিয়াস সিজার তালুকদার ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী বায়েজিদ বোস্তামী নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিলেন। এ কারণে তাদের ভোটার তালিকা থেকে নাম বাদ দিয়ে প্রার্থিতা বাতিল করার প্রস্তাব দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন: ডাকসু ও হল সংসদ নির্বাচনে ব্রেইল ব্যালটের ব্যবস্থা

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন