বিজ্ঞাপন

ডাকাতির ঘটনায় চুরির মামলা নেওয়াই বিএনপির ক্ষোভ

জয়পুরহাটের আক্কেলপুরে সম্প্রতি অস্ত্রের মুখে জিম্মি করে পোল্ট্রী খামার ও হ্যাচারি ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি সংঘটিত হওয়ার ঘটনায় পুলিশ চুরির মামলা নিয়েছে। এ ঘটনায় নয় দিন পার হলেও ডাকাতদের গ্রেপ্তার ও মালামাল উদ্ধার না হওয়ার প্রতিবাদে পথসভা করেছেন বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন।

এসময় তিনি পুলিশ বাহিনীকে উদ্দেশ্য করে বলেন, হয় ডাকাতদের ধরুন, না হলে কঠোর কর্মসূচী দেওয়া হবে। রোববার বিকালে উপজেলার জামালগঞ্জ বাজারে ব্যবসায়ী ইসমাইল হোসেন টুকুর ডাকাতি হওয়া বাড়ি পরিদর্শন শেষে এক পথ সভায় উপরোক্ত মন্তব্য করেন তিনি।

গত ২১ জুন গভীর রাতে উপজেলার জামালগঞ্জ বাজারের পাশে রুকিন্দিপুর গ্রামের ব্যবসায়ী ইসমাইল হোসেন টুকু নামের এক ব্যবসায়ীর বাড়িতে ব্যবসায়ী ও তার স্ত্রী বিলকিস আরার হাত-পা বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে মারপিট করে ডাকাতির ঘটনা ঘটে। এসময় ওই বাড়ি থেকে নগদ টাকা ও শতাধিক ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায় ডাকাতদল। পরে ওই দিন সকালে কৌশলে থানায় ৩০ ভরি স্বর্ণের কথা উল্লেখ করে চুরির মামলা নেয় থানা পুলিশ। ঘটনার নয় দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত ডাকাতদলের সদস্য ও কোন প্রকার মালামাল উদ্ধার করতে পারেনি পুলিশ। তাছাড়া গত শনিবার দিবাগত রাতে পৌর শহরের ‘মা কনফেকশনারী’ নামের একটি দোকানের টিনের চাল কেটে ভেতরে প্রবেশ করে নগদ ছয় লাখ টাকা চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনা গুলো জানার পর বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন দুটি ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনাগুলোর প্রতিবাদে পথসভা করেছেন। পথ সভায় অতিদ্রুত অপরাধীদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তার করে মালামাল উদ্ধার করার দাবি জানান তিনি। অন্যথায় কঠোর কর্মসূচীর হুশিয়ারী দেন তিনি। এসময় জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন উপস্থিত ছিলেন।

এবিষয়ে মামলার বাদি ইসমাইল হোসেন টুকুর বলেন, ডাকাতির ঘটনার পর ভোরে পুলিশ আমার বাড়ি পরিদর্শন করে থানায় নিয়ে গিয়ে ৩০ ভরি স্বর্ণালঙ্কার চুরির মামলা নিয়েছে। পুলিশ যেভাবে বলেছে সেভাবেই আমরা মামলা করেছি। আসলে আমাদের শতাধিক ভরি স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও ছয়টি দামী ঘড়ি ডাকাতি হয়েছে।

ওবায়দুর রহমান চন্দন বলেন, এলাকায় হরহামেশায় চুরি-ডাকাতির ঘটনা ঘটছে। পুলিশ এখনো প্রকৃত অপরাধীদের শনাক্ত করতে পারছেনা। এতে জনগণের জানমাল নিরাপত্তাহীনতায় ভুগছে। খুব দ্রুত অপরাধীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। নয়তো পরবর্তীতে বিএনপির পক্ষ থেকে কঠোর কর্মসূচী ঘোষনা করা হবে।

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুল ইসলাম বলেন, ব্যবসায়ী ইসমাইল হোসেন টুকুর বাড়ির ঘটনাটি বর্তমানে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) তদন্ত করছে। আমরা ইতোমধ্যে তদন্ত কার্যক্রম অনেক দূর পর্যন্ত এগিয়েছি। দ্রুত ডাকাতদল শনাক্ত হবে। চুরি ডাকাতি রোধে আমরা ডিউটির পরিমান বাড়িয়ে সর্বাত্মক চেষ্টা করছি।

ডাকাতির ঘটনায় চুরির মামলা হওয়ার বিষয়ে তিনি বলেন, ঘটনাটি আগের ওসি থাকাকালীন সময়ে ঘটেছে। সেই সময় আমাদের উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বলেই মামলাটি নেওয়া হয়েছে। প্রকৃত পক্ষে এটা দস্যুতার ঘটনা।

বিজ্ঞাপন

পড়ুন : জয়পুরহাটে ৩১ দফা বাস্তবায়নে বিএনপির লিফলেট বিতরণ ও গণমিছিল অনুষ্ঠিত

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন