32.8 C
Dhaka
০৬/০৩/২০২৬, ১৩:২৯ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ডাকাতির প্রস্তুতিকালে ৪ ভুয়া র‌্যাব সদস্যকে গ্রেপ্তার করল পুলিশ

নারায়ণগঞ্জের বন্দরে র‌্যাব পরিচয়ে মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে চার ভুয়া র‌্যাব সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রাত সোয়া ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জাঙ্গাল এলাকায় এ ঘটনা ঘটে।

গ্রেপ্তারকৃতরা হলো- পটুয়াখালী জেলার বাউফল থানার চররঘুনাথদ্দী এলাকার মৃত দলিল উদ্দিন খন্দকারের ছেলে সেনাবাহিনী অবসরপ্রাপ্ত ল্যান্স কর্পোরাল আলমগীর হোসেন (৩২), পটুয়াখালী সদর থানার পশ্চিম আউলিয়াপুর এলাকার আব্দুল হক সরদারের ছেলে অবসরপ্রাপ্ত ল্যান্স কর্পোরাল আল মামুন সরদার (৪৩), বরগুনা জেলার আমতলী থানার গেরাবুনীয়া এলাকার মৃত আব্দুল কুদ্দুস মিয়ার ছেলে এনামুল হক (৩৩) এবং পটুয়াখালীর বাউফল থানার রামনগর এলাকার আনোয়ার আলী মিয়ার ছেলে শফিকুল ইসলাম (৫৬)।

তাদের দেহ ও ব্যবহৃত মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ ১৩-৮০৪৬, সাদা রঙের হাইয়েস) তল্লাশি চালিয়ে পুলিশ উদ্ধার করে কালো রঙের হ্যান্ডকাফ, খেলনার সাদৃশ্য ওয়াকিটকি, ইলেকট্রিক শক দেওয়ার যন্ত্র, গাড়ি থামানোর সিগন্যাল লাইট, ৪টি র‌্যাবের কটি, ২টি স্কচটেপ।

পুলিশ জানায়, মাদকবিরোধী বিশেষ অভিযানের সময় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মহাসড়কের জাঙ্গাল এলাকায় র‌্যাবের পোশাক পরে কয়েকজন ব্যক্তি সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছে। পুলিশের চ্যালেঞ্জের মুখে তারা নিজেদের র‌্যাব সদস্য পরিচয় দিলেও কোনো বৈধ আইডি বা ইউনিটের তথ্য দিতে ব্যর্থ হয়। পরে তাদের গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় বন্দর থানার উপ-পরিদর্শক কাজী রিপন সরকার বাদী হয়ে মামলা (নং-৩০(৯)২৫) দায়ের করেছেন। বুধবার (২৪ সেপ্টেম্বর) গ্রেপ্তার চারজনকে আদালতে প্রেরণ করা হলে তাদের বিরুদ্ধে পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়।

বন্দর থানার অফিসার ইনচার্জ লিয়াকত আলী জানান, “মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে।”

বিজ্ঞাপন

পড়ুন : নারায়ণগঞ্জের বন্দরে বজ্রপাতে ৮ম শ্রেনীর ছাত্র নিহত

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন