বিজ্ঞাপন

ডাকেটের ব্যক্তিগত কীর্তির দিনে ইংল্যান্ডের রেকর্ড পুঁজি

ক্যারিয়ারে প্রথমবার আইসিসি ইভেন্টে খেলতে নামলেন বেন ডাকেট। দিনটিকে সেঞ্চুরি করে শুধু স্মরণীয় বানালেন না, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ডও গড়লেন। নিউজিল্যান্ডের ন্যাথান অ্যাস্টলের ১৪৫ ছাড়িয়ে এই বাঁহাতি ওপেনার থামলেন ১৬৫ রানে। তার ইনিংসে চড়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে কিউইদের সর্বোচ্চ দলীয় স্কোরের রেকর্ডও নিজেদের করে নিল ইংল্যান্ড।

বিজ্ঞাপন

শুধু তাই নয়, চ্যাম্পিয়ন্স ট্রফিতে এক ইনিংসে নিউজিল্যান্ডের করা সর্বোচ্চ ৩৪৭ রান টপকে গেছে ইংলিশরা। অস্ট্রেলিয়াকে ৩৫২ রানের পাহাড় সমান লক্ষ্য ছুঁড়ে দিয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ড।

চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ বি এর হাই-ভোল্টেজ ম্যাচে আজ লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টসে জিতে ইংল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠায় অজি অধিনায়ক স্টিভেন স্মিথ। ডাকেট ও রুটের দুর্দান্ত ব্যাটিংয়ে ৮ উইকেট হারিয়ে ৩৫১ রান করেছে জশ বাটলারের দল।

ডাকেটের ব্যক্তিগত কীর্তির দিনে ইংল্যান্ডের রেকর্ড পুঁজি

টসে হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি ইংল্যান্ডের। ইনিংসের দ্বিতীয় ওভারে ব্যাক্তিগত ১০ রানে অ্যালেক্স ক্যারির দুর্দান্ত ক্যাচে সাজঘরে ফেরেন ফিল সল্ট। দলীয় ৪৩ রানের মাথায় ১৫ রান করে ফেরেন জেমি স্মিথ। শুরুর বিপর্যয় সামলেছেন ওপেনার ডাকেট ও জো রুট। দুজনে মিলে গড়েছেন ১৫৮ রানের জুটি। রুট ৬৮ করে অ্যাডাম জাম্পার বলে ফিরে গেলেও একপ্রান্ত আগলে ছিলেন ডাকেট। মাত্র ৯৫ বলে ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি তুলে নেন এই ইংলিশ ওপেনার। এরপর অবশ্য কেউ যোগ্য সঙ্গ দিতে পারেননি ডাকেটকে। হ্যারি ব্রুক ৩ ও অধিনায়ক বাটলার ফিরে গেছেন ২৩ রানে। ডাকেটের ইনিংস থামে ১৪৩ বলে ১৬৫ রানে যা চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে কোনো ব্যাটারের সর্বোচ্চ। শেষে জোফরা আর্চারের ১০ বলে ২১ রানের ঝড়ো ইনিংসে ৩৫১ রান করে ইংল্যান্ড।

অস্ট্রেলিয়ার হয়ে ডারসুইস নিয়েছেন ৩ টি উইকেট। এছাড়া অ্যাডাম জাম্পা নিয়েছেন ২ টি উইকেট।

দেখুন: লাল কার্ড দেখিয়ে ছাত্র রাজনীতি বন্ধ চায় কুয়েট শিক্ষার্থীরা 

আরও: সাংবাদিকদের নিয়ে যা বললেন মির্জা ফখরুল

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন