আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) ডায়াবেটিস সচেতনতা দিবস। ডায়াবেটিস রোগ সম্পর্কে সচেতনতা তৈরি, প্রতিরোধ এবং সুস্থ জীবনযাপন সম্পর্কে জনসাধারণকে সচেতন করে গড়ে তুলতে প্রতি বছর ২৮ ফেব্রুয়ারি পালিত হয় দিবসটি।
বাংলাদেশ ডায়াবেটিক সমিতির উদ্যোগে এ দিবস পালিত হয়ে আসছে। বাংলাদেশ ডায়াবেটিক সমিতি প্রতিষ্ঠিত হয় ১৯৫৬ সালের আজকের এ দিনেই। তাই সমিতিটির ৭০তম প্রতিষ্ঠা দিবসও আজ।
ডায়াবেটিস সচেতনতা দিবস উপলক্ষে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির বিভিন্ন অঙ্গ প্রতিষ্ঠান ও জেলায় অবস্থিত অধিভুক্ত সমিতিগুলোতে পালিত হচ্ছে দিনব্যাপী নানা কর্মসূচি।
দিবসটিকে কেন্দ্র করে সমিতির কর্মসূচির মধ্যে রয়েছে- সকাল সাড়ে ৮টায় শাহবাগে বারডেম হাসপাতালের নিচে সচেতনতামূলক স্লোগানসংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করা। যা এরইমধ্যে শুরু হয়েছে।
এছাড়া বারডেম অডিটোরিয়ামে রয়েছে বিশেষ আলোচনা সভা। আলোচনা সভায় ডায়াবেটিস রোগ সম্পর্কে সচেতনতা গড়ে তোলাসহ রোগটি প্রতিরোধ, প্রাথমিক নির্ণয় এবং স্বাস্থ্যকর জীবনযাপনের গুরুত্ব তুলে ধরা হবে।
পড়ুন:কঙ্গোতে গণকবরে মিলল ১৭১ লাশ
দেখুন:শিবচরে লুট হওয়া এলপিজি সিলিন্ডারের চালান আশুলিয়া থেকে উদ্ধার
ইমি/


