ডায়াবেটিস মানেই যে সুস্বাদু ও তৃপ্তিদায়ক খাবার থেকে দূরে থাকতে হবে—তা নয়। বরং বুদ্ধিমত্তার সঙ্গে খাদ্যতালিকায় পুষ্টিকর ও কম গ্লাইসেমিক সূচকযুক্ত সবজি রাখলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখা অনেক সহজ হয়।
কিছু সবজি রয়েছে যা ফাইবার, ভিটামিন, খনিজ ও অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর—যা রক্তে গ্লুকোজের মাত্রা স্থিতিশীল রাখতে সহায়তা করে।
জেনে নিন এমন ৫টি সবজি, যেগুলো নিয়মিত খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে পারবেন সহজেই 👇
🥬 ১. পালং শাক
পালং শাক অত্যন্ত কম কার্বোহাইড্রেটযুক্ত, ডায়াবেটিস-বান্ধব সবজি। প্রতি কাপ কাঁচা পালং শাকে থাকে মাত্র ১ গ্রাম কার্বোহাইড্রেট। এতে রয়েছে প্রচুর ফাইবার, ম্যাগনেসিয়াম ও পটাসিয়াম—যা রক্তে শর্করার ভারসাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এতে থাকা আলফা-লাইপোয়িক অ্যাসিড ইনসুলিন সংবেদনশীলতা বাড়াতে সাহায্য করে। Fathom Journal-এর এক গবেষণায় দেখা গেছে, পালং শাকের নাইট্রেট যৌগ ইনসুলিন কার্যকারিতা উন্নত করতে পারে।
🥦 ২. ব্রোকলি
ব্রোকলি ফাইবার, ভিটামিন সি ও কে–তে ভরপুর। এতে রয়েছে সালফোরাফেন, যা টাইপ–২ ডায়াবেটিসে আক্রান্তদের প্রদাহ কমাতে এবং রক্তে শর্করার নিয়ন্ত্রণে রাখতে সহায়ক।
Science Direct-এ প্রকাশিত এক গবেষণায় বলা হয়েছে, ব্রোকলিতে থাকা এই যৌগ হাইপারগ্লাইসেমিয়া, ইনসুলিন প্রতিরোধ ও অক্সিডেটিভ স্ট্রেস কমাতে সাহায্য করে।
🌸 ৩. ফুলকপি
ফুলকপিতে আছে ভিটামিন সি ও ফোলেট। এটি ব্রোকলির মতোই ক্রুসিফেরাস শ্রেণির সবজি, যা অ্যান্টিঅক্সিডেন্ট ও প্রদাহবিরোধী উপাদানে সমৃদ্ধ।
গবেষণায় দেখা গেছে, ফুলকপির মতো সবজি শরীরে অক্সিডেটিভ স্ট্রেস কমায় ও ডায়াবেটিস প্রতিরোধী প্রভাব সৃষ্টি করে। এটি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে কার্যকর ভূমিকা রাখে।
🌿 ৪. মটরশুঁটি
রক্তে শর্করার মাত্রা স্থিতিশীল রাখতে মটরশুঁটি অত্যন্ত কার্যকর। এতে রয়েছে পর্যাপ্ত ফাইবার, কম কার্বোহাইড্রেট ও ক্যালোরি।
ResearchGate-এর এক গবেষণা অনুসারে, মটরশুঁটি ফাইবার ও এনজাইম নিয়ন্ত্রণের মাধ্যমে ইনসুলিন প্রতিরোধ কমাতে এবং টাইপ–২ ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।
🌶️ ৫. ক্যাপসিকাম
রঙিন বেল পেপারে কার্বোহাইড্রেট ও ক্যালোরি কম থাকে, তাই এটি ডায়াবেটিস রোগীদের জন্য আদর্শ। এতে ভিটামিন সি–এর পরিমাণ বেশি, যা রক্তে শর্করার বৃদ্ধিকে নিয়ন্ত্রণে রাখে।
এ ছাড়া এতে থাকা বিটা-ক্যারোটিন ও ফ্ল্যাভোনয়েডস প্রদাহ কমায় এবং কোষকে রক্ষা করে। National Institutes of Health-এ প্রকাশিত গবেষণায় দেখা গেছে, বেল পেপারের ইথানল নির্যাস শরীরে ডায়াবেটিস-বিরোধী প্রভাব তৈরি করতে পারে।
পড়ুন: নিজের আত্মবিশ্বাসের অভাব? যেভাবে বাড়াবেন
আর/


