১০/০২/২০২৬, ১০:২৬ পূর্বাহ্ণ
20 C
Dhaka
১০/০২/২০২৬, ১০:২৬ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

ডা. পদবি ব্যবহারে জামায়াত প্রার্থী ফখরুদ্দিন মানিককে শোকজ

ডা. পদবি ব্যবহার করে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ফেনী-৩ (দাগনভূঞা–সোনাগাজী) আসনের ১১ দলীয় জোট (জামায়াতে ইসলামী) মনোনীত প্রার্থী ফখরুদ্দিন আহম্মদ মানিককে শোকজ করেছেন অনুসন্ধানকারী ও বিচারিক কর্মকর্তা সাজ্জাতুন নেছা।

শোকজ পত্রে উল্লেখ করা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফখরুদ্দিন মানিক তার নির্বাচনী পোস্টার, লিফলেট, ব্যানার ও ফেস্টুনে নামের আগে ‘ডা.’ পদবি ব্যবহার করছেন। অথচ তার দাখিলকৃত নির্বাচনী হলফনামায় এই পদবি উল্লেখ নেই। যা নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন।

এছাড়া তিনি এমবিবিএস বা বিডিএস ডিগ্রিধারী না হয়েও ডাক্তার পদবি ব্যবহার করেছেন বলে অভিযোগে বলা হয়। বিষয়টি গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর অনুচ্ছেদ ৭৭ (৩)(খ) অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।

এমতাবস্থায় কেন তার বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের দায়ে অপরাধ বিচার গ্রহণ করা হবে না অথবা পূর্ণাঙ্গ অনুসন্ধান শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশ নির্বাচন কমিশনে লিখিত সুপারিশ পাঠানো হবে না—সে বিষয়ে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে।

আগামী ৮ ফেব্রুয়ারি ২০২৬ (বুধবার) সকাল ১১টা ৩০ মিনিটে ফেনীর ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে অবস্থিত কমিটির অস্থায়ী কার্যালয়ে (যুগ্ম জেলা জজ আদালত) স্বশরীরে উপস্থিত হয়ে লিখিতভাবে জবাব দিতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : জামালপুরে বিএনপির নির্বাচনী প্রচারণা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন