০২/০৩/২০২৬, ৪:৪১ পূর্বাহ্ণ
22.9 C
Dhaka
০২/০৩/২০২৬, ৪:৪১ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

ডিএমপির গোয়েন্দা পুলিশের হাতে মাধবদীর সাবেক মেয়র মোশাররফ হোসেন গ্রেপ্তার

ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপি’র গোয়েন্দা পুলিশের ডিবি’র হাতে নরসিংদীর মাধবদী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র মোশাররফ হোসেন প্রধান মানিককে গ্রেপ্তার করা হয়েছে।

রবিবার(২৭ জুলাই) রাতে রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমুল্লাহ। তিনি বলেন, মাধবদী পৌরসভার সাবেক মেয়র মোশাররফ হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে বিষয়টি আমাদের অবগত করা হয়েছে। তবে এখনো বিস্তারিত জানা যায়নি।”

এদিকে, মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ নজরুল ইসলাম জানান, সাবেক মেয়র মোশাররফ হোসেনের বিরুদ্ধে গত বছর বৈষমবিরোধি ছাত্র আন্দোলনের পর দুটি হত্যা ও আওয়ামী লীগের আমলে একটি হত্যাচেষ্টাসহ তিনটি মামলা রয়েছে। তবে তার বিরুদ্ধে চারটি মামলা ছিল, যার মধ্যে একটি থেকে তিনি অব্যাহতি পেয়েছেন।

ডিএমপি পুলিশ সূত্রে নরসিংদী জেলা পুলিশ আরও জানায়, গ্রেপ্তারের পর মোশাররফ হোসেনকে ডিবির প্রধান কার্যালয় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিন্টু রোডে হেফাজতে নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে নরসিংদী পুলিশের হাতে সোপর্দ করা হবে।

বিজ্ঞাপন

পড়ুন : নরসিংদীতে উপজেলা চেয়ারম্যান হত্যা মামলার আসামি দুবাই থেকে গ্রেফতার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন