ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নগর ভবনে বিএনপি নেতা ইশরাক হোসেনের সমর্থকদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত দুজন আহত হয়েছেন।
মঙ্গলবার (২৪ জুন) দুপুরে আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে।
আহত হলেন— মনির হোসেন (৪৫) ও মহিদুল ইসলাম (৩৫)।
সংঘর্ষের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। রাজনৈতিক অভ্যন্তরীণ বিরোধ থেকেই উত্তেজনার সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে, চলমান সিটি করপোরেশনের কর্মকাণ্ড, নাগরিক সেবা ও ঢাকাবাসীর বিভিন্ন দাবিদাওয়া নিয়ে আজ বিকেল সাড়ে ৪টায় জাতীয় প্রেস ক্লাবে জরুরি সংবাদ সম্মেলন আহ্বান করেছেন ইশরাক হোসেন।
বিজ্ঞাপন
পড়ুন: আজও নগরভবন প্রাঙ্গণে ইশরাক সমর্থকদের অবস্থান কর্মসূচি
এস


