21.6 C
Dhaka
০৩/০৩/২০২৬, ৫:২৪ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

ডিপ্লোমা নার্সিং কোর্সকে স্নাতক সমমানের দাবিতে ঝিনাইদহে আবারো বিক্ষোভ

ঝিনাইদহে আবারো বিক্ষোভ করেছে ঝিনাইদহ নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা । আজ সোমবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ১১ টার সময় ঘন্টা ব্যাপি চলা বিক্ষোভ ও মানববন্ধনে ডিপ্লোমা নার্সিং কোর্সকে স্নাতকের সমমান করার দাবিতে তারা সদর হাসপাতাল চত্বরে কর্মসূচী পালন করে । বেশ কিছু দিন ধরে তারা দফায় দফায় বিভিন্ন কর্মসূচি পালন করছেন।

বিজ্ঞাপন

সে সময় উপস্থিত বক্তারা বলেন, এইচএসসি পাস করে ৩ বছর ধরে ডিপ্লোমা করি আমরা। এরপর আরও ৬ মাস ইন্টার্নি করার পরও আমাদের ডিগ্রির কোনো মূল্যয়ন হয় না। কিন্তু আমরা সেই ইন্টার পাসই থেকে যাই। আমাদের সারাজীবনের পরিশ্রমই বৃথা হয়ে যায়। কাজেই আমাদের ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি ও ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সমমানের ডিগ্রি দিতে হবে। আমাদের দাবি মেনে না নিলে আন্দোলন আরও কঠোর হবে বলেও হুঁশিয়াশি দেন শিক্ষার্থীরা।

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশে ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন ঝিনাইদহ জেলা শাখার সভাপতি জুয়েল মণ্ডল, সহ-সভাপতি এম এস শান্তা খাতুন, সাধারণ সম্পাদক উৎস কুমার বিশ্বাসসহ বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা।

পড়ুন: ডিপ্লোমা নার্সিং কোর্সকে স্নাতক সমমানের দাবিতে ঝিনাইদহে বিক্ষোভ

দেখুন: ডিপ্লোমা প্রকৌশলীদের ৬ দফা বাস্তবায়নের লক্ষ্যে গাজীপুরের মহাসমাবেশ

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন