০১/০৩/২০২৬, ৫:৫১ পূর্বাহ্ণ
18.1 C
Dhaka
০১/০৩/২০২৬, ৫:৫১ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

ডিবি হারুনের ফুপা আওয়ামী লীগ নেতা ওমর ফারুক গ্রেপ্তার

সাবেক ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদের ফুপা আওয়ামী লীগ নেতা ওমর ফারুক চৌধুরীকে (৫৮) গ্রেপ্তার করেছে কিশোরগঞ্জের মিঠামইন থানা পুলিশ।

আজ সোমবার (৪ আগস্ট) সন্ধ্যার দিকে ওমর ফারুক চৌধুরীকে তাঁর মিঠামইনের ইসলামপুর গ্রামের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। ওমর ফারুক কিশোরগঞ্জের মিঠামইন সদর ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য।

বিষয়টি নিশ্চিত করেছেন মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবীর। তিনি জানান, গ্রেপ্তারের পর তাকে কিশোরগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ছাত্র-জনতার মিছিলে হামলার ঘটনায় কিশোরগঞ্জ সদর থানায় গত ৮ ফেব্রুয়ারি দায়ের করা একটি মামলায় এজাহারভুক্ত আসামি ওমর ফারুক চৌধুরী।

বিজ্ঞাপন

পড়ুন : কিশোরগঞ্জ থেকে প্রত্যাহার করা সেই এসপিকে যোগদানের নির্দেশ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন