রাজধানীর ফকিরাপুলে গোয়েন্দা পুলিশকে লক্ষ্য করে, গুলি চালানোর ঘটনায়, ডিবির তিন সদস্য গুলিবিদ্ধ হন। ঘটনার মূল হোতা শীর্ষ সন্ত্রাসী বাপ্পিকে, অবশেষে যশোর থেকে গ্রেফতার করেছে ডিবি। উদ্ধার হয়েছে তিনটি বিদেশি পিস্তল ও দেড়শ রাউন্ডেরও বেশি গুলি।
পুলিশের উপর গুলি চালিয়ে, পালিয়ে যাওয়ার ঘটনা জন্ম দিয়েছিলো আলোচনার। তাদের মধ্যে অন্যতম শীর্ষ সন্ত্রাসী বাপ্পিকে, গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। সঙ্গে ধরা পড়েছে তার দুই সহযোগীও।
গতকাল মধ্যরাতে, যশোরের ঘোপ নওয়াপাড়া এলাকার নজরুল ইসলামের বাড়ি থেকে , বাপ্পিকে গ্রেপ্তার করে ডিবির লালবাগ বিভাগের একটি বিশেষ দল। তল্লাশিতে পাওয়া যায় ৩টি বিদেশি পিস্তল, ছয়টি ম্যাগাজিন ও ১৫১ রাউন্ড গুলি।
১৯ জুন রাতে, ডিএমপির গোয়েন্দা বিভাগের অভিযানে সিলভার প্রাইভেট কার থামানোর চেষ্টা করলে, আচমকা পুলিশের উপর গুলি চালায় তারা। গুলিবিদ্ধ হন ডিবির তিন সদস্য। ঘটনাস্থল থেকে তখন ৯ হাজার পিস ইয়াবা ও তিনজনকে আটকও করে পুলিশ।
আইনশৃঙ্খলা বাহিনীর উপর উল্টো হামলার, এমন ঘটনার পেছনে থাকা বড় কোনো অপরাধচক্র কিনা, তাও তদন্ত করার কথাও বলছে পুলিশ।
এনএ/


