26.3 C
Dhaka
০৬/০৩/২০২৬, ২১:৫৪ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ডিসিএ কাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠানে জেলা প্রশাসক

দিনাজপুর বড় ময়দানে দিনাজপুর ক্রিকেট এসোসিয়েশনের আয়োজনে প্রথম বারের মত ডিসিএ কাপ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫ এর উদ্বোধন করলেন প্রধান অতিথি দিনাজপুরের জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম।
বিকেএসপি দিনাজপুরের চীফ কোচ ক্রিকেট আ,ই, মোঃ আনোয়ার ডিয়ার এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর শিল্প ও বণিক সমিতির সভাপতি আলহাজ্ব আবু বক্কর সিদ্দিক, জেলা ক্রীড়া অফিসার মোঃ আসাদুজ্জামান, দিনাজপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক গোলাম নবী দুলাল, বিকেএসপি’র উপপরিচালক মাসুদ হাসান। স্বাগত বক্তব্য রাখতে গিয়ে ডিসিএ কাপ ক্রিকেট টুর্নামেন্টের আহবায়ক ও জেলা ক্রীড়া সংস্থার আহবায়ক কমিটির সদস্য এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর মোঃ রেহাতুল ইসলাম খোকা বলেন, দিনাজপুরের জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম ঐতিহ্যবাহী বড় ময়দানকে সবুজায়ন করে দিনাজপুরবাসীকে সুন্দর একটি খেলার মাঠ উপহার দিয়েছেন। আমরা তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি একজন ক্রীড়াবান্ধব মানুষ হিসেবে দিনাজপুরের খেলোয়াড়দের হৃদয়ে চিরদিন স্মরণীয় হয়ে থাকবেন। প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম বলেন, আপনাদের সহযোগিতায় দিনাজপুর বড় ময়দানকে একটি আন্তর্জাতিক মানের খেলার মাঠে রুপান্তর করা হবে। একজন প্রকৃত খেলোয়াড় হতে হলে প্রতিদিন খেলার চর্চা করতে হবে। মনে রাখবেন লেখাপড়ার সাথে খেলাধুলার মধ্যে কোন বিরোধ নেই। এই মাঠে কোন প্রকার যানবাহন চলাচল না করতে পারে, দোকান প্রকার দোকানপাঠ না বসতে পারে, আমরা যদি কেউ ময়লা-আবর্জনা না ফেলি তবে এই মাঠের সৌন্দর্য্য বৃদ্ধি পাবে। ডিসিএ কাপ ক্রিকেট টুর্নামেন্টে দিনাজপুরের ৫টি ক্রিকেট দল অংশগ্রহণ করছে। মুন্সিপাড়া ওয়ারিয়ার্স, মাসুম ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরী, আমাদের পাঠশালা, দিনাজপুর ডমিনেটরস ও মনতা রাইডার্স। উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে মুন্সিপাড়া ওয়ারিয়ার্স বনাম মনতা রাইডার্স। খেলায় আপ্যায়ার হিসেবে খেলা পরিচালনা করেন আরিফুল আলম পল্লব, কামরুজ্জামান তালুকদার মাসুম এবং স্করার হিসেবে ছিলেন মোঃ নওশাদ। সঞ্চালকের দায়িত্ব পালন করেন শামীম কবীর অপু।

বিজ্ঞাপন

পড়ুন: নোয়াখালীতে ধানের শীষের প্রার্থীর বিরুদ্ধে বিক্ষোভ

দেখুন: রাজনীতি ছাড়ছেন হাসিনা? সেটাই কী বললো বিবিসি? 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন