০১/০৩/২০২৬, ০:৪৭ পূর্বাহ্ণ
20.4 C
Dhaka
০১/০৩/২০২৬, ০:৪৭ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

ডুমুরিয়ায় ভুয়া এসআই আটক

খুলনার ডুমুরিয়ায় পুলিশের এসআই পরিচয় শরিফ আছাদুর পান্না ওরফে সুমন/বাবু(৪০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে মিকশিমিল বাজারের রেজাউল করিমের সরদার স্টেশনারী দোকান থেকে তাকে আটক করা হয়। এ ঘটনায় ডুমুরিয়া থানায় মামলা রেকর্ড হয়েছে।

গ্রেপ্তারকৃত শরিফ আছাদুর পান্না সাতক্ষীরা সদর থানার নারানজোল এলাকার রেজাউল করিমের ছেলে।

জানা যায়, উপজেলার রুদাঘরা ইউনিয়নের মিকশিমিল বাজারের সরদার স্টেশনারী দোকানে যেয়ে নিজেকে ডুমুরিয়া থানার পুলিশের এসআই পরিচয় দিয়ে বলে দোকানে অবৈধ অনেক মালামাল রয়েছে। প্রথমত নিজেকে এসআই মনির পরিচয় দেয়। এরপর তার কাছে পুলিশের একটি আইডি কার্ড দেখতে পায়। সেখানে তার নাম এসআই ইমরান ওরফে বাবু দেখা যায়। তার কাছে একটি হ্যান্ডকাপ ও একটি খেলনা পিস্তল ছিলো। দোকানদারের সন্দেহ হলে স্থানীয় লোকজনকে ডাক দেয়। একপর্যায়ে স্থানীয় লোকজন ছুটে এসে ভুয়া ওই এসআইকে ধরে গণধোলাই দিয়ে পুলিশের সোপর্দ করে।

এ বিষয়ে রঘুনাথপুর পুলিশ তদন্ত কেন্দ্রে ইনচার্জ ইন্সপেক্টর শেখ শাহাজান জানান, মিকশিমিল বাজারে একটি কসমেটিক্স দোকানে পুলিশের ভুয়া এসআই পরিচয় দানকারী শরীফ আছাদুর পান্না ওরফে সামুন/বাবু নামে এক যুবককে আটক করা হয়েছে। তার কাছ থেকে একটি হ্যান্ডকাপ, একটি পুলিশ আইডি কার্ড ও একটি খেলনা পিস্তল জব্দ করা হয়।

বিজ্ঞাপন

পড়ুন: খুলনা মেট্রোপলিটন পুলিশ সদর দফতরে বিক্ষুব্ধ ছাত্র জনতার তালা

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন