বিজ্ঞাপন

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজার ১৪৭

দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে এডিস মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১৪৭ জন।

বিজ্ঞাপন

সোমবার (৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো দৈনিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এর আগের দিন, রোববার (২ নভেম্বর) ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু এবং ১ হাজার ১৬২ জন নতুন রোগী ভর্তি হওয়ার তথ্য জানানো হয়েছিল।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৭২ হাজার ৮২২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৮৮ জনে।

উল্লেখ্য, ২০২৪ সালে (জানুয়ারি–ডিসেম্বর) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ১ লাখ ১ হাজার ২১৪ জন, এবং মারা গেছেন ৫৭৫ জন।

পড়ুন: অবশেষে প্রাথমিক বিদ্যালয়ে সংগীত শিক্ষক পদ বাতিল

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন