১১/০২/২০২৬, ২১:৩৫ অপরাহ্ণ
25 C
Dhaka
১১/০২/২০২৬, ২১:৩৫ অপরাহ্ণ
বিজ্ঞাপন

চাঁদপুরে ডেভিল হান্ট অভিযানে দুইজন আটক

চাঁদপুরের ফরিদগঞ্জে পুলিশ ডেভিল হান্ট অভিযানে ৫ নং গুপ্টি পূর্ব ইউনিয়নের আওয়ামী লীগ নোতা, উপজেলা যুবলীগের সদস্য, ইউনিয়ন যুবলীগের সভাপতি আবদুস সাত্তার পাটোয়ারীসহ দুইজনকে আটক করেছে ফরিদগঞ্জ থানা পুলিশ।

বিজ্ঞাপন

গতকাল বৃহস্পতিবার (৮ মে) গভীর রাতে তাদের নিজ বাড়ি থেকে আটক করে শুক্রবার দুপুরে চাঁদপুর আদালতে প্রেরণ করে পুলিশ।

আটককৃত অন্য জন হচ্ছেন পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের আওয়ামীলীগ নেতা ও ইউপি সদস‍্য শরীফ পাটোয়ারী। অভিযান পরিচালনা করেন ফরিদগঞ্জ থানার এসআই আরিফ হোসেন সরকারসহ সঙ্গীয় ফোর্স।

ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ আলম বলেন, তাদেরকে চলতি বছরের ২০ ফেব্রুয়ারী ফরিদগঞ্জ থানায় দায়েরকৃত মামলায়(২০২২ সালে উপজেলা বিএনপি অফিস ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের) আটক দেখিয়ে শুক্রবার দুপুরে চাঁদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

এনএ/

দেখুন: ‘ডেভিল’ শেষ না হওয়া পর্যন্ত অপারেশন চলবে

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন