১০/০২/২০২৬, ৬:০৫ পূর্বাহ্ণ
18 C
Dhaka
১০/০২/২০২৬, ৬:০৫ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

ডেভিল হান্টের অভিযান রাঙ্গাবালীতে, আওয়ামী লীগের দুই নেতা আটক

ডেভিল হান্টের অভিযানের অংশ হিসেবে পটুয়াখালীর রাঙ্গাবালীতে আওয়ামী লীগের স্থানীয় পর্যায়ের দুই নেতাকে আটক করেছে পুলিশ।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের মোল্লার বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- ছোটবাইশদিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার ব্যাপারী ও সাধারণ সম্পাদক ইব্রাহিম হাওলাদার।

রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমারৎ হোসেন জানান, আওয়ামী লীগের আমলে সন্ত্রাসী, চাঁদাবাজি, লুটপাট, দখলবাজিসহ বিভিন্ন অপকর্মের অভিযোগে আওয়ামী লীগের ১৬৯ জন নেতাকর্মীর বিরুদ্ধে করা মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এ অভিযান পরিচালিত হচ্ছে।

পড়ুন: অপারেশন ডেভিল হান্টে দুই ইউপি সদস্য গ্রেপ্তার

দেখুন: ‘ডেভিল’ শেষ না হওয়া পর্যন্ত অপারেশন চলবে 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন