০১/০৩/২০২৬, ২২:৩৩ অপরাহ্ণ
24.5 C
Dhaka
০১/০৩/২০২৬, ২২:৩৩ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ডেমরা কালীগঞ্জ সড়কে সেতু নির্মাণে অনিয়মের অভিযোগ

এক সময়ের ৫০ ফুট প্রশস্ত ডিঙ্গামারা খালের উপর ডেমরা কালীগঞ্জ সড়কের সেতু হচ্ছে মাত্র ৩০ ফুট দৈর্ঘ্যের। অভিযোগ রয়েছে বালির পরিবর্তে কাঁদা মাটি দিয়ে সংযোগস্থল ভরাট করার। শুধু তাই নয়, পূর্বাচলে প্রবেশের গুরুত্বপূর্ণ এ সড়কে যানবাহনের ব্যাপক চাপ থাকলেও সেতুটির প্রশস্ত নিয়ে রয়েছে অভিযোগ।

বিজ্ঞাপন

সরেজমিনে ঘুরে দেখা যায়, নারায়ণগঞ্জের রূপগঞ্জের উত্তর ব্রাহ্মণখালী ও পূর্বাচল নতুন শহর প্রকল্পের অন্যতম প্রবেশপথ ডেমরা কালীগঞ্জ সড়কটি নির্মান হচ্ছে ৮৫ কোটি টাকা ব্যয় ধরে। যেখানে ইতোমধ্যে সড়কের কাজ প্রায় শেষ পর্যায়ের কিন্তু বেশ কয়েকটি খালের উপর সেতুর কাজ চলমান। এলজিইডির ওয়ার্ক আদেশে এনডিই নামীয় ঠিকাদার কাজ করলেও নানা অনিয়মের অভিযোগ করেছেন স্থানীয়রা। তাদের দাবী, উত্তর ব্রাহ্মণখালীর ডিঙ্গামারা সরকারী খাল ৫০ ফুট হলেও একই খালের উপর মাত্র ৩০ ফুট দৈর্ঘ্যের সেতু করা হয়েছে। আর মাঝে মাত্র ২০ ফুট মূল সেতু। পাশাপাশি বালির পরিবর্তে মাটি দেয়ার সংযোগস্থল দেবে যাওয়ার শঙ্কা প্রকাশ করেছেন তারা। পাশাপাশি রয়েছে নানা অভিযোগ।

স্থানীয় বাসিন্দা ও পথচারীরা জানান, এলজিইডির নির্দেশনায় সেতুর সংযোগ সড়কে বালি ব্যবহারের কথা থাকলেও শুধুমাত্র কাদামাটি দিয়ে ভরাট করা হচ্ছে। এতে অল্প সময়ে সেতুটি দেবে যাওয়ার শঙ্কা রয়েছে। পাশাপাশি পূর্বাচলের প্রবেশ পথ সেতু আরও প্রশস্ত হওয়া দরকার ছিলো। রহস্যজনক কারনে তা করা হয়নি। বরং ছোট আকারে সেতু করে দায়সাড়া কাজ করছেন সংশ্লিষ্টরা। স্থানীয় বাসিন্দা আবুল হোসেন, হেলাল উদ্দিন, লুৎফর রহমান, প্রাইভেটকার চালক বাদল ভান্ডারীসহ সংশ্লিষ্ট লোকজন অভিযোগ করে বলেন, ডিঙ্গামারা খাল শীতলক্ষ্যা নদী থেকে একসময়ের বড় বিল ডিঙ্গামারা বিল পর্যন্ত হয়ে বালু নদীর সাথে সংযোগ ছিলো৷ এ খাল দিয়ে ছোট বড় নৌযান চলতো। এখন এ খালটি পূর্বাচলের লেকগুলোর সাথে সংযোগ করা। কিন্তু ডেমরা কালীগঞ্জ সড়কের যাতায়াতের জন্যে খালের উপর করা সেতু ছোট আকারে করায় খালের আকার কমে আসছে। ফলে অতি বৃষ্টিতে ঘরবাড়ি তলিয়ে যাবার সম্ভাবনা থাকবে।

এসব বিষয়ে এনডিই নামীয় ঠিকাদার ক্যামেরার সামনে কিংবা কোনভাবেই মন্তব্য করতে রাজি না হলেও রূপগঞ্জ উপজেলা এলজিইডি প্রধান প্রকৌশলী আকতার হোসেন জানালেন ভিন্নকথা। তার দাবী স্থানীয়রা না বুঝেই অভিযোগ করছেন। মূলত কোন অনিয়ম হয়নি। বরং সেতুটির সংযোগ সড়ক নিচে মাটি উপরে বালির লেয়ার দেয়ার কথা আছে। পাশাপাশি খাল ছোট করার বিষয়টি দেখভাল করছে বিশ্বব্যাংক সংশ্লিষ্টরা। এটা তাদের জানিয়ে,তাদের নকশায়ই করা হচ্ছে। ফলে এটা কোন বিষয় না। তবে স্থানীয় কিছু লোক তাদের দাবী আদায় করতে না পারায় হৈ চৈ করতে পারে৷

সূত্রমতে প্রায় ৮ বছরের ভোগান্তির অবসানে সড়কটির নির্মাণ কাজ শেষ হলেও বাঁধা হয়ে দাড়িয়েছে খালের উপর করা সেতুর কাজ। একদিকে দীর্ঘ সময় অন্যদিকে অনিয়ম করায় এ ভোগান্তির যেন শেষ নেই। অবিলম্বে উপযুক্ত সেতু নির্মাণ করে ভোগান্তি দূর করার দাবী জানিয়েছেন এলাকাবাসী।

পড়ুন- ‎কুড়িগ্রামে বিজিবি’র অভিযানে ৩৯ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

দেখুন- সংকটময় মুহূর্ত পার করছেন খালেদা জিয়া

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন