বিজ্ঞাপন

ডেল্টা হসপিটালের সাবেক পরিচালক রাশেদা ইসলামের ইন্তেকাল

ডেল্টা হসপিটাল লিমিটেডের সাবেক পরিচালক রাশেদা ইসলাম ইন্তেকাল করেছেন (ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে ডেলটা হাসপাতাল পরিবার।

মঙ্গলবার, ৮ জুলাই সকাল ১১ টা ৩০মিনিটে বার্ধক্যজনিত কারণে ঢাকার বনানিস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। মৃত্যুকালে তিনি এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমা রাশেদা ইসলাম ডেল্টা হসপিটাল লিমিটেড-এর বর্তমান পরিচালক আরিফ উল ইসলাম-এর মা।

আজ বাদ আসর (বিকাল ৫টা) বনানী চেয়ারম্যান বাড়ি মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে ডেলটা হাসপাতাল কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

পড়ুন : গণফোরামের সভাপতি মোস্তফা মহসীন মন্টু মারা গেছেন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন