ইন্ডিয়ান ওয়েলস মাস্টার্সের রাউন্ড অব সিক্সটিনে বর্তমান চ্যাম্পিয়ন জ্যাক ড্রাপারের সঙ্গে পেরে উঠলেন না অন্যতম সেরা টেনিস তারকা নোভাক জোকোভিচ। টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে সার্বিয়ান তারকাকে ৪–৬, ৬–৪, ৭–৬ (৫) ব্যবধানে হারিয়েছেন ব্রিটিশ নাম্বার ওয়ান। তাতেই উঠে যান কোয়ার্টার ফাইনালে। অন্যদিকে টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন জোকোভিচ।
ম্যাচের শুরুটা ছিল জোকোভিচের। কঠিন লড়াইয়ের পর ৬–৪ ব্যবধানে প্রথম সেট জিতে নেন ২৪টি গ্র্যান্ড স্ল্যামজয়ী এই তারকা। তবে দ্বিতীয় সেটেই ঘুরে দাঁড়ান ড্রাপার। এই সেটের শুরুতেই ব্রেক পেয়ে এগিয়ে যান তিনি। কিছুটা প্রতিরোধ গড়লেও শেষ পর্যন্ত ৬–৪ সেটে ম্যাচে সমতা ফেরান ব্রিটিশ তারকা।
জয় নির্ধারণী সেটে লড়াই আরও জমে ওঠে। দীর্ঘ র্যালি আর ক্লান্তিকর পয়েন্টে দুই খেলোয়াড়ই কঠিন পরীক্ষা দেন। এক পর্যায়ে সার্ভিস ব্রেক করে এগিয়ে গিয়েছিলেন ড্রাপার। তবে ম্যাচ সার্ভ করতে গিয়ে ভুলে আবারও ব্রেক ফেরত দেন তিনি। শেষ পর্যন্ত টাইব্রেকে গিয়ে ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়।
টাইব্রেকে জোকোভিচ ব্যাকহ্যান্ড নেটে মারলে প্রথম ম্যাচ পয়েন্ট পান ড্রাপার। আরেকটি ভুলে শেষ পর্যন্ত জয় নিশ্চিত করেন ব্রিটিশ তারকা। এই জয়ে ক্যারিয়ারের অন্যতম বড় সাফল্য পেলেন ড্রাপার এবং টুর্নামেন্টে শিরোপা রক্ষার আশা জিইয়ে রাখলেন তিনি।
পড়ুন:পিছিয়ে গেল নারী বিপিএল শুরুর সময়
দেখুন:শিক্ষার্থী নি/হ/তে/র পর পলাতক শহীদ ক্যাডেট একাডেমির শিক্ষকরা |
ইমি/


