বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ‘প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকে নির্বাচন নিয়ে যে ধোঁয়াশা তৈরি হয়েছে সেটি কাটবে।’
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১২ জুন) গাজীপুরের শ্রীপুরে জুলাই আন্দোলনে শহীদদের মাঝে আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন ডা. জাহিদ।
তিনি আরও বলেন, ‘তাদের বৈঠকে সংস্কার নিয়ে আলোচনা হবে, লুট করা টাকা ফেরত এনে দেশ পুনর্গঠনে ব্যবহার করা হবে, এমন বার্তাই পাবেন দেশবাসী।’
পড়ুন: ড. ইউনূস-তারেক রহমানের বৈঠক রাজনীতিতে সুবাতাস আনবে: রিজভী
এস


