ঢাকাগামী উপবন এক্সপ্রেস ট্রেন থেকে ১২ কেজি গাঁজাসহ দুই যুবককে আটক করেছে রেলওয়ে পুলিশ। সোমবার (১ ডিসেম্বর) ভোরে সিলেট রেলওয়ে জেলার গোয়েন্দা পুলিশ (ডিবি) বিশেষ অভিযানে তাদের আটক করে।
আটকৃতরা হলেন—হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার মো. আয়াত আলী (২৬) ও ঢাকা উত্তর শাহজাহানপুরের মো. সাগর (২৫)।
রেলওয়ে পুলিশ জানায়, গোপন সংবাদে ভিত্তিতে সিলেট রেলওয়ে ডিবির এসআই সুব্রত বিশ্বাস সঙ্গীয় ফোর্সসহ ট্রেনে নজরদারি করছিলেন। চলন্ত ট্রেনের পাওয়ার কারের দরজার সামনে দাঁড়িয়ে থাকা দুই সন্দেহভাজনকে প্রথমে আটক করা হয়। পরে ট্রেনটি ভোর সাড়ে ৪টার দিকে আখাউড়া রেলওয়ে থানাধীন আজমপুর স্টেশনে পৌঁছালে তাদের বহন করা দুটি ট্রলি ব্যাগ থেকে ১২টি পলিথিন প্যাকেটে মোড়ানো মোট ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
আখাউড়া রেলওয়ে থানার ওসি এসএম সফিকুল ইসলাম বলেন, যাত্রীবেশে ট্রেনে উঠে গাঁজা পরিবহন করছিল ওই দুই যুবক। সাদা পোশাকের পুলিশ সদস্যরা দীর্ঘক্ষণ নজরদারিতে রেখে তাদেরকে আটক করতে সক্ষম হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পড়ুন- শৈলকূপায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় মন্দিরে বিশেষ প্রার্থনা সভা
দেখুন- তামিলনাডুতে দুই বাসের মু/খো/মু/খি সং/ঘ/র্ষে ১১ জন নি/হ/ত, আহত ৬০ |


